বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্য আকর্ষণীয় মনে হয়েছিল : তৃপ্তি দিমরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ নিয়ে আনন্দ যেন ধরছিল না রণবীর অনুরাগীদের। প্রিয় তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন তারা। এ ছবির জন্য সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন রণবীর। তার সঙ্গে ওই দৃশ্যে তাল মিলিয়েছেন বলিউডের তৃপ্তি দিমরি। নেটিজেনরা ধুয়ে দিচ্ছেন তাকে। তবে মুখও খুলেছেন তৃপ্তি।

রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় কিংবা অভিনেতার জুতোয় জিভ ছোঁয়ানোর বিষয়ে সংলাপ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, ‘আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম নিজে থেকেই। কেউ আমাকে বাধ্য করেনি। আমার এই পেশায় আসার কারণ, এই কাজটা আমার মধ্যে শিহরন জাগায়। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি, তা আমার ক্ষতে মলম লাগায়।’

আরও পড়ুন: যেমন পুরুষ পছন্দ করেন রেখা, সিক্রেট ফাঁস করলেন নিজেই!

রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় নিয়ে তৃপ্তি বলেন, ‘‘সন্দীপ (সন্দীপ রেড্ডি) স্যার খুব আকর্ষণীয় কিছু বলেছিলেন। তিনি জানান যে, তিনি আমার চোখে দয়া কিন্তু ভেতরে লক্ষ্যপূরণের ভাব দেখতে চেয়েছিলেন, এই চরিত্রের মাধ্যমে। সেটাই ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। এখন দর্শকরা সেটাকে কীভাবে নেবেন, সেটা দেখা আমার কাজ না। আমার কাছে এটা চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয় বলে মনে হয়েছিল, তাই করেছি।

পরিচালকদের প্রতি বিশ্বাস ছিল এবং অনুভব করেছি যে আমি এটা করতে পারব। এমনকি যখন আমাকে ‘অ্যানিমেল’ অফার করা হয়েছিল, আমি সন্দীপ স্যারের সঙ্গে দেখাও করেছিলাম। তিনি আমাকে পুরো বিষয়টা, তার দৃষ্টিভঙ্গিটা বুঝিয়ে বলেছিলেন। তবে তিনি আমাকে গল্প সম্পর্কে বেশি কিছু বলেননি, কেবল আমার চরিত্রটার বিষয়ে বলেছিলেন। সবটা শুনে আমি খুব উত্তেজনা অনুভব করেছিলাম। তাই আমি কেবল ভালো ও সুন্দর ব্যক্তির চরিত্রে অভিনয় করেছি বলেই মনে করি, যে শেষে সবার সহানুভূতিও পায়।’’

এসি/ আই.কে.জে/


তৃপ্তি দিমরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250