রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি মডেলের অংশগ্রহণ নিয়ে নতুন খবর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্সের এবারের আসরে সৌদি আরবের তরুণ মডেল রুমি আলকাহতানি অংশ নিচ্ছেন না। মার্চের শেষ ভাগে এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি দাবি করেছিলেন, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করছেন তিনি।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরব অংশ নিচ্ছে না বলে জানিয়েছে এর আয়োজক সংস্থা। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, চলতি বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সৌদি আরবে কোনো নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়নি। এ ধরনের যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। গত সোমবার সংস্থাটি এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সংস্থাটি এমন এক সময় বিবৃতিতে প্রদান করেছে যখন সৌদি আরবের নারী মডেল রুমি আলকাতানি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, তিনি সৌদির হয়ে প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ওই পোস্টে তিনি সৌদি আরবের পতাকা এবং মিস ইউনিভার্সের একটি শ্যাস গায়ে জড়িয়ে নিজের একটি ছবি শেয়ার করেন। 

এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আরব আমিরাতের খালিজ টাইমস, দ্য ইন্ডিপেনডেন্ট, এনডিটিভি, গালফ নিউজ, ইকোনোমিক টাইমস সহ বিশ্বের অনেক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করে।

আরো পড়ুন: সামনে পেলে কাকে থাপড়াবেন পরীমণি?

শেষ পর্যন্ত জানা গেল মিস ইউনিভার্সে সৌদি নারীর অংশ নেয়ার খবরটি ভুয়া। মিস ইউনিভার্স আয়োজক সংস্থা জানিয়েছে, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদের কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। 

সংস্থাটি আরও জানায়, প্রতিটি দেশ থেকে যাদের নির্বাচন করা হয় তাদের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখা হয়। এখানে সব ধরনের নিয়ম কানুন অনুসরণ করা হয়। 

চলতি বছরের মিস ইউনিভার্সের আয়োজন মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। এতে শতাধিক দেশের প্রতিযোগী অংশ নেবেন।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্ম নেওয়া রুমি মিস সৌদি আরব, মিস মিডল ইস্ট, মিস উইমেনসহ (সৌদি আরব) বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত তিনি। ইনস্টাগ্রামে তাকে ১০ লাখের বেশি মানুষ অনুসরণ করেন। পাশাপাশি এক্স ও ফেসবুকে লাখো মানুষ অনুসরণ করেন তাকে।

এসি/ আই.কে.জে


মিস ইউনিভার্স প্রতিযোগিতা সৌদি মডেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250