বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

জামায়াতকে আমন্ত্রণ করায় নেত্রকোনায় অনুষ্ঠান বর্জন করলেন মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আয়োজনে জামায়াতে ইসলামীর নেতাদের আমন্ত্রণ জানানোয় অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। আজ রোববার (১৪ই ডিসেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জানানো হয়, 'মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে এক মঞ্চে বসা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।'

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা শুরু হয়।

ওই আলোচনা সভায় জামায়াতে ইসলামীর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে— এমন অভিযোগ তুলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা আলোচনা সভা বর্জন করে বেরিয়ে যান।

পরে শহরের স্টেশন রোডে মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে তাৎক্ষণিকভাবে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধারা জানান, স্বাধীনতাবিরোধী জামায়াতের নেতাদের মঞ্চে স্থান দেওয়ার প্রতিবাদেই তারা আলোচনা সভা বর্জন করেছেন।

এ বিষয়ে ইউএনও আমেনা খাতুন বলেন, 'সরকারি নির্দেশনা অনুযায়ী সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। মুক্তিযোদ্ধারা সভায় কিছুটা দেরিতে পৌঁছানোয় তাদের জন্য আলাদা আসন রাখা হয়েছিল। তবে তারা বসতে না চেয়ে ব্যস্ততার কথা জানিয়ে হলরুম ত্যাগ করেন।'

বীর মুক্তিযোদ্ধারা জানান, শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতের নেতাদের না রাখার জন্য আগে থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধ উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব এবং মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী চৌধুরী (হীরা)।

আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব গোলাম মোস্তফাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

বীর মুক্তিযোদ্ধা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250