রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

নায়িকাদের মতো জেল্লাদার ত্বক পেতে খাদ্যতালিকায় রাখুন এই ৫খাবার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

ত্বক সুন্দর বলতে বুঝি মেকআপ করার শেষ পর্যায়ে গালের দুই পাশে একটু হাইলাইটার। তবে এই হাইলাইটার সাময়িক জেল্লা দেয়। মেকআপ তুললেই এই ঝকঝকে ভাব ফিকে হয়ে যায়। তার চেয়ে বরং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করার চেষ্টা করা যেতে পারে। তাছাড়া নায়িকাদের মতো জেল্লাদার ত্বক অনেকেরই স্বপ্ন থাকে। এমন চকচকে ত্বক চাইলে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার। চলুন বিস্তারিত জেনে নিই- 

মিষ্টি আলু 

মিষ্টি আলু তেমন একটা খাওয়া হয় না। তবে এর উপকারিতা জানলে অবাক হবেন। মিষ্টি আলু বা লাল আলুতে আছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ-র মতো দু’টি উপাদান। নিয়মিত এই আলু খেলে ত্বকের জেল্লা হবে চোখে পড়ার মতো।

মাছ

মাছ যে কেবল ভেতর থেকে শরীরের যত্ন নেয় এমনটা নয়। এটি ত্বকের জন্যও বেশ উপকারি। মাছে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ত্বক টান টান রাখতেও এই উপাদানের জুড়ি মেলা ভার।

আরো পড়ুন : স্ট্যামিনা বাড়াতে কী খাবেন?

বাদাম ও শস্য

খাদ্যতালিকায় রাখুন কাঠবাদাম, আখরোট, চিয়া বীজ, তিসির বীজের মতো খাবার। এসব খাবার প্রত্যেকেই খনিজ উপাদান, ভিটামিন, ফ্যাটি অ্যাসিডের মতো জরুরি খাদ্যগুণে ভরপুর। ত্বকের জেল্লা বাড়তে বাদাম উপকারি ভূমিকা রাখে। 

শসা

শসায় ৯৫ শতাংশেরও বেশি পানি থাকে। তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় শসা রাখুন। এতে এমন বহু উপাদান রয়েছে, যেগুলো ত্বকের জেল্লা বজায় রাখতেও সাহায্য করে।

টমেটো 

টমেটোতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন সি। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকের নানা সমস্যার সমাধানও করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে টমেটো দিয়ে তৈরি প্যাক বিশেষভাবে সাহায্য করে। তবে টমেটো কেবল মুখে মাখলে চলবে না। খেতেও হবে। 

এস/ আই.কে.জে/ 

নায়িকা ত্বক খাদ্যতালিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250