রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

মশার পিঁয়াজু-শরবত খেতে চাইলেন শাহনাজ খুশি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাসা-অফিস, হাট-বাজার, স্কুল মশার হাত থেকে কোথাও রক্ষা নেই। এমনকি শুটিং করতে গিয়েও মশার যন্ত্রনা থেকেও নিস্তার নেই অভিনয়শিল্পীদের। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অভিজ্ঞতার গল্প শেয়ার করলেন বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও মডেল  শাহনাজ খুশি।

রোববার (১৭ই মার্চ) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খুশি লিখেছেন, ‘শুটিংয়ে মশার পিঁয়াজু, মশার শরবত, মশার মুড়ি, মশার জিলাপি, মশার ঘুগনি, এখন মশা মিলিয়ে চা খাবো! এভাবেই বেঁচে থেকে আবার ভোট দেব!’

মশা নিয়ে এই স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে সহকর্মীদের মাঝেও। কেউ কেউ মন্তব্যও করেছেন সেই পোস্টে। ইবতেশাম নাসিম মৌ লিখেছেন, ‘স্ট্যাটাস হাসির কিন্তু মর্ম আবার মেজাজ খারাপের।’ জবাবে শাহনাজ খুশি বলেন, ‘আর বইলো না বইন! জান পুরা শেষ।’

আরো পড়ুন: এনআরবিসি ব্যাংকে চাকরির সুযোগ

বিএম সাদেক নামে আরেকজন লিখেছেন, ‘মশার জ্বালায় তারাবি নামাজটাও শান্তিতে পড়া যায় না।’ রবিউল ইসলাম রবিন লিখেছেন, ‘মশা আছে, মেয়র নাই!’

শাহনাজ খুশি নাট্যকার, অভিনেতা ও লেখক বৃন্দাবন দাসের স্ত্রী। এছাড়া খুশি-বৃন্দাবন দম্পতির দুই ছেলে সৌম্য-দিব্যও বর্তমানে অভিনয় করছেন।

এসি/

পিঁয়াজু-শরবত শাহনাজ খুশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250