শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিলো জবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ৯ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ইসরায়েলি সব পণ্য বর্জনের ডাক দেন। 

বৃহস্পতিবার (৯ই মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ শুরু করে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। 

আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্যালেস্টাইনি গণহত্যা বন্ধে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি একাত্মতা পোষণ করেন তারা। এসময় তারা ‘ইসরায়েল নিপাত যাক প্যালেস্টাইন মুক্তি পাক, মজলুমের রক্ত বৃথা যেতে দেবো না, ফ্রি ফর প্যালেস্টাইন’বলে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন: ৪৬তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০৬৩৮ জন

সমাবেশে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট শিক্ষার্থী আরফাত উল্লাহ গণমাধ্যমকে বলেন, আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক সেই মুহূর্তে গাজায় আমাদের ভাইয়েরা বুকের রক্ত দিচ্ছে। ৩৫ হাজার প্যালেস্টাইনি ভাইদের হত্যা করা হয়েছে। এটা যদি মানবাধিকার লঙ্ঘন না হয় তাহলে কোনটিকে মানবাধিকার লঙ্ঘন বলব আমরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ গণমাধ্যমকে বলেন, ইসরায়েলের অস্ত্র আছে, কামান আছে, প্যালেস্টাইনের পাশে ২০০ কোটি মুসলমান আছে। মুসলমানরা শুধু সামনের দিকে এগিয়ে যায়, বুলেট তাদের বুকে লাগে, পিছে নয়। অতীতে মুসলমানরা যেভাবে প্যালেস্টাইন  শাসন  করেছে, ইনশাআল্লাহ, প্যালেস্টাইনের মুসলমানরা আবারও দেশটিকে স্বাধীন করবে। 

এইচআ/ 

জবি ইসরায়েলি পণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250