বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

২৮ এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে যে সব এলাকায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ২৮শে এপ্রিল দেশের ২৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৪শে এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী রোববার (২৮শে এপ্রিল) দেশের ১৯টি ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে আরো ছয়টি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া নীলফামারী জেলার জলঢাকা পৌরসভা ও রাজশাহী জেলার কাটাখালী পৌরসভার মেয়রের শূন্যপদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচনের দিন এসব এলাকায় অবস্থিত সব তপসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তালিকা: লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন, দালাল বাজার ইউনিয়ন, লাহারকান্দি ইউনিয়ন, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন এবং বাঙ্গাখা ইউনিয়ন। দিনাজপুরের বিরল উপজেলার বিরল ইউনিয়ন, আজিমপুর ইউনিয়ন এবং ফরক্কাবাদ ইউনিয়ন। একই দিনে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক আটক

এছাড়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ও ভুরিয়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। বরগুনার আমতলী উপজেলার আমতলী ইউনিয়ন, সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়ন এবং কসবা উপজেলার কুটি ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাও এবং পোকখালী ইউনিয়নেও এদিন ভোটগ্রহণ চলবে।

ভোটগ্রহণের জন্য ইউনিয়ন পরিষদের শূন্য পদের তালিকা: রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন, বাগেরহাটের কচুয়া উপজেলার গোলাপপুর ইউনিয়ন, নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন, মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে আগামী ২৮শে এপ্রিল শূন্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসি/ আই.কে.জে/

ভোটগ্রহণ ব্যাংক বন্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250