সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের সিনেমা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৩ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবনযাপন নিয়ে নির্মিত সিনেমা 'নয়া মানুষ'। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসরে সিনেমাটি অংশ নিচ্ছে।

এই ফেস্টিভ্যালে মিশর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের 'নয়া মানুষ' প্রদর্শিত হবে। উৎসব ১লা নভেম্বর থেকে ৭ই নভেম্বর পর্যন্ত চলবে। এতে আজ ৪ঠা নভেম্বর নয়া মানুষ দেখানো হবে।

আ. মা. ম. হাসানুজ্জমানের 'বেদনার বালুচরে' উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমি হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশু শিল্পী ঊষশী।

সিনেমাটির পরিচালক সোহেল রানা বয়াতি বলেন, আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'নয়া মানুষ' বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে, এটা খুবই আনন্দের বিষয়। এই উৎসবে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করছে। আমি বিশ্বাস করি, আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মানুষের অন্তরে জায়গা করে নেবে। ২০২৪ সালের ৬ই ডিসেম্বর চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

জে.এস/

বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250