শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

৭ মার্চ টেলিটকের বিশেষ অফার চালুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ৭ই মার্চ উপলক্ষে টেলিটক মোবাইল ইন্টানেটের একটি বিশেষ সাশ্রয়ী প্যাকেজ তৈরি এবং এদিন থেকে তা চালু করার জন্য নির্দেশনা দিয়েছেন।

সোমবার (৪ঠা মার্চ) প্রতিমন্ত্রী ঢাকার গুলশানে টেলিটক সদর দফতর পরিদর্শন শেষে এ নির্দেশনা দেন। এ সময় কর্মকর্তাদের সাথে টেলিটকের গ্রাহক সেবার মানোন্নয়নে গৃহীত পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন তিনি। 

প্রতিমন্ত্রী অন্যান্য মোবাইল অপারেটরদের সাথে টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে টেলিটক নেটওয়ার্ক সম্প্রসারণের অগ্রগতি এবং টেলিটকের বিদ্যমান ৫ হাজার ৬ শত টাওয়ারের কর্মক্ষমতা বিশেষ করে ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান। 

আরও পড়ুন: এখন টেলিগ্রাম থেকেও আয় করা যাবে অনেক টাকা

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এসময় পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এসকে/ এএম/ 


টেলিটক বিশেষ অফার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250