শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ইডেনে মোস্তাফিজের সুইং দেখার অপেক্ষায় কলকাতা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সবচেয়ে বেশি অর্থ নিয়ে ২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে অংশ নেয় কলকাতা নাইট রাইডার্স। বাকি ফ্র্যাঞ্চাইজিদের চেয়ে তাই তিনবারের চ্যাম্পিয়নদের জন্য ভালো খেলোয়াড় কেনার সুযোগ বেশি ছিল। সে সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে কলকাতা। স্কোয়াডে একঝাঁক তারকা ক্রিকেটার ভিড়িয়েছে তারা।

মিনি নিলাম থেকে চমক উপহার দিয়ে কলকাতা যেসব ক্রিকেটারকে দলে টেনেছে মোস্তাফিজুর রহমান তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ রুপিতে এই পেসারকে নিয়েছে শাহরুখ খানের দল। কাটার মাস্টারকে পেয়ে বেশ উচ্ছ্বসিত কলকাতা। নিজেদের মাঠ ইডেন গার্ডেন্সে মোস্তাফিজের কাটার দেখতে মুখিয়ে আছে ফ্র্যাঞ্চাইজিটি।

মোস্তাফিজকে নিয়ে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দুটি পোস্ট করেছে কলকাতা। একটি পোস্টে বাংলাদেশি ক্রিকেটারের ছবিসহ টি-টোয়েন্টি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ক্যাপশনে কলকাতা লিখেছে, ‘মাঠ প্রস্তুত, সুইং (কাটার) নিয়ে পরিকল্পনা চলছে। ফিজকে তার কাজটি করতে দেওয়ার সময় এসেছে।’

আরেকটি পোস্টে মোস্তাফিজকে নিয়ে কিছুটা রসিকতা করেছে কলকাতা। সামনে বিরিয়ানির থালা নিয়ে বসে থাকা বাঁ হাতি পেসারের একটি ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপশনে বাংলায় লিখেছে, ‘মোস্তাফিজের সুইং এখন ইডেনে।’

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে আইপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। সে আসরে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। কলকাতা আইপিএলের তার ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। বল হাতে নিয়েছেন ৬৫ উইকেট। বোলিং গড় ২৮.৪৪ এবং স্ট্রাইকরেট ৮.১৩।

জে.এস/

মোস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250