শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

দায়িত্ব বুঝে নিল অভিনয়শিল্পী সংঘের নতুন কমিটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত ১৯শে এপ্রিল অনুষ্ঠিত হয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের ২০২৫-২৮ মেয়াদের নির্বাচন। এবার সভাপতি হিসেবে আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে রাশেদ মামুন অপু নির্বাচিত হয়েছেন। 

গত বুধবার (২৩শে এপ্রিল) সন্ধ্যায় নিকেতনে সংগঠনটির কার্যালয়ে নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব বুঝে নেন। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও অভিনেতা খায়রুল আলম সবুজ এবং নির্বাচন কমিশনার ও অভিনেতা ফারুক আহমেদ। 

এ সময় উপস্থিত ছিলেন গত কমিটির সভাপতি আহসান হাবিব নাসিমসহ অনেকে। শপথ গ্রহণের পর ডিরেক্টরস গিল্ডসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নতুন কমিটিকে।

এইচ.এস/

অভিনয়শিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250