রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল চালাবে চিটাগং ড্রাইডক

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

চট্টগ্রাম বন্দর। ছবি: আরব নিউজের সৌজন্যে

চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ১৭ বছর পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা থেকে বিদায় নিল সাইফ পাওয়ার টেক। আজ সোমবার (৭ জুলাই) থেকে টার্মিনাল পরিচালনা করবে নৌবাহিনীর অধীন প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড। এজন্য প্রতিষ্ঠানটির সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আজই এ চুক্তি হবে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক নিশ্চিত করেছেন। চিটাগং ড্রাইডক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন এবং নৌবাহিনীর পরিচালিত সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই এটির অবস্থান।

বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ড্রাইডকের সঙ্গে ছয় মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তির সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদিত হয়েছে।

চট্টগ্রাম বন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250