শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

কখন অবসর নেবেন জানালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পেশাদার ফুটবলকে দ্রুততম সময়ের মধ্যেই বিদায় বলতে চান পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ডের এখন মনোযোগ পর্তুগালের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার দিকে। পেশাদার ক্যারিয়ারে ১০০০ গোল পূর্ণ করার লক্ষ্যের কথা তিনি আগেই জানিয়েছিলেন।

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে অবসর প্রসঙ্গে রোনালদো বলেন, ‘শিগগিরই (ঘোষণা দেব)। আমার মনে হয় আমি প্রস্তুত হয়ে উঠছি। যদিও এমন সিদ্ধান্ত খুবই, খুবই কঠিন। কিন্তু ২৫, ২৬, ২৭ বছর থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রস্তুতি শুরু করেছিলাম। এই চাপ নিতে আমি সক্ষম বলে মনে করি। ফুটবলে গোল করার পরের অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না।’

পর্তুগিজ তারকা আরও বলেন, ‘সবকিছুরই একটি শুরু ও শেষ আছে। ফলে নিশ্চিতভাবে আমি নিজের ও পরিবারের জন্য এবং সন্তান পালনে আরও বেশি সময় পেতে যাচ্ছি’, আরও যোগ করেন রোনালদো।

২০০৬ আসর দিয়ে শুরু, ইতোমধ্যে তিনি পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। তবে চূড়ান্ত সাফল্যের স্বাদ পাওয়া হয়নি তার। বিশ্বকাপ দিয়ে কাউকে সেরা বিবেচনা করাও ন্যায্য বলে দাবি রোনালদোর, ‘এটা কোনো স্বপ্ন নয়। এটা দিয়ে কী নির্ধারিত হয়? আমি ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন কি নই? কোনো একটা প্রতিযোগিতা জিতেই? ছয় কিংবা সাতটা ম্যাচ খেলেই! এটা কি ন্যায্য ব্যাপার?’

এক প্রশ্নের জবাবে রোনালদো, ‘আমি হতাশ, কারণ এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব এবং তারা এখনও আমার হৃদয়ে রয়েছে। তাদের (এখন) কোনো কাঠামো নেই। আশা করি, বর্তমান এবং ভবিষ্যতে সেটি পরিবর্তন হবে, কারণ ক্লাবের সম্ভাবনা অসাধারণ। তারা এখনও সঠিক পথে নেই। এসব অবশ্য কেবল কোচ এবং খেলোয়াড়দের কারণে নয়, আমার মতে…তিনি (ইউনাইটেডের বর্তমান কোচ রুবেন অ্যামোরিম) তার সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। আপনি এর বেশি কী করতে পারেন? মিরাকল অসম্ভব।’

অবসর নিয়ে তিনি বলেন, শিগগিরই (অবসর নেব)। আমার মনে হয়, আমি প্রস্তুত থাকব। এটা অবশ্যই কঠিন হবে। হ্যাঁ, সময়টা কঠিনই হবে। সম্ভবত আমি কাঁদবও।

জে.এস/

ক্রিশ্চিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250