মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দিয়ে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ভুল কাজ করেননি বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে তিনি এমন মন্তব্য করেছেন। 

এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে না উল্লেখ করে মাসুদ কামাল বলেন, ‘এখানে আওয়ামী লীগের পুনর্বাসন আপনি কোথায় পেলেন? তিনি তো এমন কিছু করেননি যাতে আইন অমান্য হয়। আমার বিবেচনায় তিনি ভালো কাজ করছেন।'

তালা খুলে দেওয়ার বিরোধিতা করা এক জাসাস নেতার উদ্দেশে মাসুদ কামাল ভিডিওতে বলেন, ‘আপনাদের শীর্ষ নেতা জয়ের পর কী বলেছেন, সেটা দেখেন। তারেক রহমান বলেছেন—বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদে থাকলে, বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ হবেন না।’

ওই নেতার উদ্দেশে মাসুদ কামাল আরো বলেন, ‘রাজনীতি আপনি করেন জাসাসের; আপনি রাজনীতি জামায়াতের কাছ থেকে না, আপনার নেতার কাছ থেকে শিখেন।'

মাসুদ কামাল বলেন, ‘দেশটাকে সামনে অগ্রসর হতে হলে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতিকে এমন খণ্ড খণ্ড করে ভাগ করা যাবে না। প্রতিহিংসা আরেকটা প্রতিহিংসার জন্ম দেয়।’

মাসুদ কামাল বলেন, ‘যে ভুল আওয়ামী লীগ করেছিল, যে ভুলের কারণে দলটির রাজনীতি আজকে এই দুরবস্থার মধ্যে পড়েছে, দলটির বিশাল বিশাল নেতারা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন—সেই ভুলের দিকে আপনারা ধাবিত হইয়েন না।'

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও পঞ্চগড় উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানকে ধন্যবাদ জানিয়ে মাসুদ কামাল বলেন, ‘জাতিকে ঐক্যবদ্ধ করার যে আকাঙ্ক্ষা আমি আপনাদের মধ্যে দেখেছি, সেই আকাঙ্ক্ষা নিয়ে আশান্বিত হতে চাই।’

প্রসঙ্গত, ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। গতকাল শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার পরিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

এদিকে আওয়ামী লীগের ওই কার্যালয় খুলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য শুরু হয়।

ভিডিওটিতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, ‘সদর উপজেলা বিএনপির সভাপতি, জননেতা আবু দাউদ প্রধান আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজ তালামুক্ত করে অবমুক্ত করেছেন।’

ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, ‘আমাদের নামে মিথ্যে মামলা হয়েছে। সেখান থেকে যেন আমাদের রক্ষা করা হয় এই অনুরোধ জানাচ্ছি আবু দাউদ প্রধানের কাছে।’

মাসুদ কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250