বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে কবরে শুয়ে শুটিং করলেন তৌসিফ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

থ্রিলার নির্মাতা হিসেবে পরিচিতি আছে ভিকি জাহেদের। থ্রিলারের সঙ্গে অতিপ্রাকৃত বিষয়টাকে মিলিয়ে নতুন কিছু দেখাতে পছন্দ করেন তিনি। তেমনই এক গল্পে ভিকি এবার বানিয়েছেন নাটক ‘খোয়াবনামা’। সম্প্রতি প্রকাশ পেয়েছে নাটকের পোস্টার। এতে দেখা যায়, কবরে শুয়ে আছেন অভিনেতা তৌসিফ মাহবুব।

তার শরীরের ওপর ছড়িয়ে আছে সাপ। পোস্টারটি শেয়ার করে ভিকি লিখেছেন, প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনামাফিক হয় না। তৌসিফ জানালেন, এই নাটকের জন্য তার শরীরের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল জ্যান্ত সাপ।

জ্যান্ত সাপের কথা জানানোর পর অনেকেই তৌসিফের কথা বিশ্বাস করতে পারছিলেন না। বিষয়টি টের পেয়ে শুটিংয়ের ভিডিও আপলোড করেছেন অভিনেতা। যেখানে দেখা যায়, কবরে শুয়ে থাকা তৌসিফের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে সাপ।

বাস্তবজীবনে সাপে ভীষণ ভয় পান তৌসিফ। স্বাভাবিকভাবেই তাই সাপ নিয়ে শুটিং করতে ভয় পাচ্ছিলেন অভিনেতা। নির্মাতাকে জানিয়েছিলেন, দৃশ্যটা যেন একেবারে শেষে করা হয়। অভিনেতার কথা মতো সর্বশেষে এই দৃশ্য শুট হলেও তার মধ্যে কাজ করছিল ভয়। শেষ পর্যন্ত সেই ভয়কে জয় করেই শুটিং করেন তৌসিফ।

তৌসিফ বলেন, ‘গল্প শোনার পর জানতে পারলাম, নাটকের একটা দৃশ্য আছে, যেখানে আমি একটা দুঃস্বপ্ন দেখি যে কবরে শুয়ে আছি। আর সেখানে আমার ওপর সাপ কিলবিল করছে। শুনেই ভয় পেয়ে গেলাম। গা শিউরে উঠল। শুটিং প্ল্যান শুনে নির্মাতাকে অনুরোধ করলাম, এই অংশটুকু যেন একেবারে শেষে করা হয়। দৃশ্যটি শুটিংয়ের আগে সেই ভয়কে জয় করতে হয়েছে আমাকে।’

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তৌসিফ বলেন, ‘মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৃত্যুর। কিন্তু জীবিত হয়েও আমাকে কবরে শুয়ে থাকতে হয়েছে। আমাকে কাফনের কাপড়ে মোড়ানো হয়েছিল। ভাবতেই গা ছমছম করে। যখন এই দৃশ্যের শুটিং শুরু করি, তখন কাছের মানুষের কথা মনে পড়ছিল। সহশিল্পী শাহবাজ সানির কথাও মনে পড়েছে। যে কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে।'

তৌসিফ আরও বলেন, ‘এখানে অনেক কিছু হতে পারত। ভয়ে হার্ট অ্যাটাক করতে পারতাম। সাপ আমাকে ছোবল দিতে পারত। যদিও সাপগুলো বিষধর ছিল না, কিন্তু দাঁত তো ছিল। নাকে, মুখে কিংবা চোখে ছোবল দিলে বড় কোনো ক্ষতি হতে পারত। তবে শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে শেষ করতে পেরেছি।’

জে.এস/

নাটক তৌসিফ মাহবুব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250