শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

‘কন্যাশিশুরা আগামীর বাংলাদেশ গড়বে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কন্যাশিশুরা আগামীর বাংলাদেশ গড়বে মন্তব্য করে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাল্যবিয়ে, যৌনহয়রানি আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া কমানো ও দক্ষতা বাড়াতে পারলেই কেবল তারা দেশ গড়ার স্বপ্ন দেখতে পারবে।

সোমবার (৩০শে সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমির অডিটরিয়ামে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪’ এর আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, আমাদের শিশুদের চোখ দিয়ে দেখা সত্যটা বাস্তবায়ন করতে হবে। এই রাষ্ট্র হোক শিশুদের জন্য। পাড়ায় পাড়ায় গরে উঠুক শিক্ষা প্রতিষ্ঠান, শিশুদের বিনোদন কেন্দ্র। পড়ালেখার পাশাপাশি সারা দিন অন্যান্য ভালো কাজের মাধ্যমে শিশুদের সঠিক মানসিক বিকাশ সম্ভব। শিশুর মেধা ও বুদ্ধির বিকাশের জন্য এ সময়টা অনেক জরুরি। বাল্যবিয়ে, যৌনহয়রানি আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া কমানো ও দক্ষতা বাড়াতে পারলেই কেবল তারা দেশ গড়ার স্বপ্ন দেখতে পারবে। কন্যাশিশুরা আগামীর বাংলাদেশ গড়বে ৷

আরও পড়ুন: সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবির বিষয়ে কমিটি গঠন

‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল সংলগ্ন থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।

উপদেষ্টা শারমীন বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যাদের অর্ধেকই কন্যাশিশু। তাই আমাদের ভবিষ্যতের নাগরিক এই কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের জন্য মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে, তাদের বিকাশের সব সুযোগ নিশ্চিত করতে এবং তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, শিশু একাডেমির মহাপরিচালক মিজ তানিয়া খান। উন্মুক্ত আলোচনা করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার, সভাপতি জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

এসি/কেবি

কন্যাশিশু উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250