শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

দেশে ফিরেছেন ৭৬ হাজারের বেশি হাজি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

সৌদি আরব থেকে পবিত্র হজ পালন সম্পন্ন করে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ জন বাংলাদেশি হাজি। আজ মঙ্গলবার (৮ই জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৫ হাজার ৯৯৩ জন হজযাত্রী।

হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩৪ হাজার ৮ জন, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৬৮৩ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১০ হাজার ৩৮৮ জন হাজিকে। এ পর্যন্ত ২০০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮ ও সৌদি এয়ারলাইন্স ৭৪টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২৮টি ফ্লাইট।

বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু হয় ২৯শে এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১শে মে।

অন্যদিকে, গত ১০ই জুন থেকে শুরু হয় বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। আগামী ১০ই জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে।

টিএ/

হাজি হজ ফিরতি ফ্লাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250