শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

জীবনানন্দ দাশ স্মরণোৎসব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

‘কমলা রঙের বোধ’ নাটকের দৃশ্য। ছবি: থিয়েটার ফ্যাক্টরির সৌজন্যে

২০শে অক্টোবর নাট্যদল থিয়েটার ফ্যাক্টরির প্রতিষ্ঠাবার্ষিকী। ২২শে অক্টোবর কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী। তাই ১৮ই থেকে ২২শে অক্টোবর পর্যন্ত ‘জীবনানন্দ দাশ স্মরণোৎসব ও থিয়েটার ফ্যাক্টরির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী’ শিরোনামে পাঁচ দিনব্যাপী নানা আয়োজন সাজিয়েছে থিয়েটার ফ্যাক্টরি।

১৮ই অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মহিলা সমিতিতে ‘কমলা রঙের বোধ’ নাটকের প্রদর্শনী দিয়ে শুরু হবে আয়োজন। কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে রচিত নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু। এ বছরের মে মাসে উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল নাটকটির।

১৯শে অক্টোবর সন্ধ্যা ৬টায় থিয়েটার ফ্যাক্টরির মহড়াকক্ষে অনুষ্ঠিত হবে আড্ডা অনুষ্ঠান ‘আমাদের জীবনানন্দ’। ২০শে অক্টোবর একই স্থান ও সময়ে থিয়েটার ফ্যাক্টরি উদ্‌যাপন করবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। ২১শে ও ২২শে অক্টোবর রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে কমলা রঙের বোধ নাটকের আরও দুটি প্রদর্শনী।

পাঁচ দিনব্যাপী এই আয়োজন নিয়ে অলোক বসু বলেন, ‘জীবনানন্দ দাশের স্মরণে তাকে নিয়ে নির্মিত কমলা রঙের বোধ নাটকের তিনটি প্রদর্শনী করব। ১৯ তারিখ “আমাদের জীবনানন্দ” শীর্ষক অনুষ্ঠানে কবিকে নিয়ে কথা বলবেন অতিথিরা। মূলত নাটকের মানুষেরা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে জীবনানন্দ দাশকে বর্ণনা করবেন। কবিতা আবৃত্তি হবে।

২০১৭ সালে যাত্রা শুরু করে থিয়েটার ফ্যাক্টরি। ৮ বছরে দলটি মঞ্চে এনেছে পাঁচটি নাটক। থিয়েটার ফ্যাক্টরির এই যাত্রা নিয়ে অলোক বসু বলেন, ‘থিয়েটার ফ্যাক্টরি প্রতিষ্ঠার সময় আমাদের উদ্দেশ্য ছিল ভালো কিছু নাটক করা। কেবল নাটকের প্রদর্শনীই করে যাব, এমন ধারণায় আটকে না থেকে এমন কিছু করতে চেয়েছি যেটা উদাহরণ হয়ে থাকবে, দর্শকের মনে রয়ে যাবে।’

জে.এস/

জীবনানন্দ দাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250