সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ওমান, কাতার ও সৌদিগামীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশি অভিবাসীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা রোধ এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করতে নতুন আইভিআর-ভিত্তিক ভিসা যাচাই সেবা চালু করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আমি প্রবাসী’। প্রাথমিকভাবে ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি অভিবাসীরা এই সেবার আওতায় থাকবেন।

৯ মিলিয়নের বেশি ব্যবহারকারী সমৃদ্ধ আমি প্রবাসী প্ল্যাটফর্মটির এই নতুন সেবার মাধ্যমে যাত্রার আগেই ভিসার বৈধতা যাচাই করা যাবে। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে অভিবাসীরা এই সুবিধা নিতে পারবেন।

সেবার আওতায় প্রবাসী বা অভিবাসনপ্রত্যাশীরা হেল্পলাইনে কল করে ভিসা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেবেন। এরপর আমি প্রবাসী টিম সংশ্লিষ্ট ভিসার তথ্য যাচাই করবে। যাচাই শেষে গ্রাহকের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে, যেখানে ভিসাটি বৈধ না অবৈধ, তা স্পষ্টভাবে জানানো হবে।

যদি কোনো ভিসার তথ্য সংশ্লিষ্ট সার্ভারে না পাওয়া যায়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। আর ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে এসএমএসের মাধ্যমে ভিসার বৈধতা নিশ্চিত করা হবে।

স্বল্প সার্ভিস ফি দিয়ে দ্রুত ও সহজভাবে এই যাচাই সেবা নেওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে শুধু ১৬৭৬৮ নম্বরে কল করে এই সেবা পাওয়া যাচ্ছে।

সেবা চালুর বিষয়ে আমি প্রবাসীর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক বলেন, ‘বাংলাদেশি কর্মীদের জন্য অভিবাসনপ্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ করাই আমাদের মূল লক্ষ্য। দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা যাচাই সেবার মাধ্যমে আমরা ভিসা-সংক্রান্ত প্রতারণার ঝুঁকি কমাতে চাই। এতে প্রবাসীরা নিশ্চিন্তে বিদেশে যেতে পারবেন। প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

উল্লেখ্য, ২০২০ সালের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করা আমি প্রবাসী অ্যাপটি অভিবাসনপ্রত্যাশী ও প্রবাসীদের নানাবিধ সমস্যা সমাধানে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সেবা দিয়ে আসছে। বিদেশে কর্মসংস্থান-সংক্রান্ত তথ্য, সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে প্ল্যাটফর্মটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

আমি প্রবাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250