শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি

জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৪ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত গত বৃহস্পতিবার রাতেই জানিয়েছিল বিসিবি। জানানো হয়েছিল, কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। দুদিন পর শনিবার (৮ই নভেম্বর) রাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি।

তিন সদস্যের কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারওয়াত সিরাজ শুক্লা। সারওয়াত বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রীও।

অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা আলম একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, মঞ্জুরুল তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে যৌন হয়রানি করেছেন। আরও কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেছেন, তারা তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। ২০২১ সাল থেকে দেড় বছরের বেশি সময় ধরে ঘটে যাওয়া এসব ঘটনা বিসিবির শীর্ষ পর্যায়ে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন জাহানারা আলম।

তবে মঞ্জুরুল গণমাধ্যমের কাছে দাবি করেছেন, জাহানারার সব অভিযোগই ভিত্তিহীন ও মিথ্যা। দেশে এসে তদন্ত কমিটির মুখোমুখি হতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মঞ্জুরুল, ‘আমি যেকোনো সময় বাংলাদেশে এসে বসতে তৈরি আছি। যখন বলবে, তখনই আসব। আমাকে তদন্ত কমিটি যা বলবে, তা–ই করব।’ আইসিসির সভায় যোগ দিয়ে শনিবার সন্ধ্যায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম দেশে ফেরার পরেই দেওয়া হলো কমিটি।

জাহানারা আলম মঞ্জুরুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250