মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

স্মৃতিশক্তি বাড়ানোর ৯ কৌশল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে এবং তা ধরে রাখতে মস্তিষ্কের কিছু বিশেষ ব্যায়াম বেশ কাজে দেয়। স্মৃতিশক্তির খেলা, নতুন দক্ষতা শেখা, শব্দজট মেলানো, এমনকি ভিডিও গেমও এ ক্ষেত্রে সহায়ক। আমেরিকান বোর্ড অব মেডিকেল স্পেশালটিস স্বীকৃত নিউরোলজিস্ট ড. সুসান ডব্লিউ লি বলেন, কিছু নির্দিষ্ট কার্যকলাপ মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, যা বয়সের কারণে মস্তিষ্কের ক্ষয় থেকে সুরক্ষা দিতে পারে। তাই তিনি বেশ কয়েকটি উপায়ের কথা উল্লেখ করেছেন। যে চর্চাগুলো আপনার মস্তিষ্কের কার্যকারিতা বাড়াবে। খবর মেডিকেল নিউজ টুডের। 

মেডিটেশন

মেডিটেশনের মাধ্যমে মনকে শান্ত ও নিয়ন্ত্রণ করা যায়। ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টিগ্রেটিভ হেলথের তথ্য অনুযায়ী, গবেষণায় দেখা গেছে, মেডিটেশন মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

চিত্রকল্প তৈরি

চিত্রকল্প তৈরি মানে হলো কোনো তথ্যকে মনের চোখে ছবি অথবা দৃশ্য হিসেবে দেখা। উদাহরণস্বরূপ, বাজারে যাওয়ার আগে কল্পনা করুন কোন রাস্তা দিয়ে যাবেন, কোন দোকান থেকে কী কিনবেন। যত বেশি স্পষ্ট এবং বিস্তারিতভাবে কল্পনা করা যায়, মস্তিষ্ক তত বেশি সক্রিয় হয়। এটি স্মৃতিশক্তি, পরিকল্পনা এবং সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

খেলা

কার্ড বা বোর্ড গেম যেমন লুডো, মনস্ট্রোম বা দাবা খেললে মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় থাকে। বয়স্কদের জন্য এ ধরনের খেলা মানসিক চাপ কমানো ধীর করতে সহায়ক। তাই খেলা কেবল সময় কাটিয়ে আনন্দ পেতে নয়, এটি সামাজিক মেলামেশার সুযোগও দেয়, যা মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।

ব্রেইন ট্রেনিং গেম

ব্রেইন ট্রেনিং গেম মস্তিষ্ককে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করে। এগুলো খেলতে খেলতে আমরা স্বাভাবিকভাবেই প্যাটার্ন চিনে নেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াই। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এ ধরনের গেম মস্তিষ্কের কর্মক্ষমতা ধরে রাখতে এবং মানসিক সতেজতা বজায় রাখতে কার্যকর প্রমাণিত হয়েছে।

ক্রসওয়ার্ড

ক্রসওয়ার্ড বেশ মজার এক ধাঁধার খেলা। এর মাধ্যমে মস্তিষ্ক চ্যালেঞ্জ অনুভব করে। ফলে এটি শুধু শব্দভান্ডার ও ভাষা দক্ষতা বাড়ায় না, স্মৃতিশক্তিও উন্নত করে। হালকা স্মৃতিশক্তি সমস্যা থাকা ব্যক্তিরা নিয়মিত ক্রসওয়ার্ড খেললে মস্তিষ্কের কার্যকারিতা ধরে রাখতে পারেন এবং মন সতেজ থাকে। কম্পিউটার বা কাগজের ক্রসওয়ার্ড—উভয়ই কাজে আসে, তাই দৈনন্দিন সময়ের মধ্যে কিছুটা মজা করে মস্তিষ্ককে সক্রিয় রাখা সম্ভব।

সংখ্যার ধাঁধা

সুডোকু বা এ ধরনের সংখ্যার ধাঁধা মস্তিষ্ককে চ্যালেঞ্জ করার একটি দারুণ উপায়। এগুলো সমাধান করতে গিয়ে আমাদের যৌক্তিক চিন্তাশক্তি, মনোযোগ এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ে। প্রতিদিন মাত্র কিছু সময় দিলে দীর্ঘ মেয়াদে মস্তিষ্কের কর্মক্ষমতা ধরে রাখা সম্ভব।

দাবা

দাবা খেলা মানসিকভাবে চ্যালেঞ্জিং। এটি মনোযোগ, পরিকল্পনা, সমস্যা সমাধান এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায়। বিশেষ করে বয়স্কদের মধ্যে কগনিটিভ ফাংশন বা মস্তিষ্কের মানসিক ক্ষমতা অবনতি ধীর করতে সাহায্য করে।

সামাজিক মেলামেশা

বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানো মস্তিষ্ককে সক্রিয় রাখে। আলোচনা করা, খেলাধুলায় অংশ নেওয়া বা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ মস্তিষ্কের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত সামাজিক মেলামেশা মানসিক চাপ কমায় এবং মানসিক সুস্থতা বাড়ায়।

নতুন দক্ষতা শেখা

নতুন দক্ষতা শেখা; যেমন ছবি আঁকা, ফটোগ্রাফি, বুনাই বা অন্য কোনো হস্তশিল্প মস্তিষ্কের জন্য চ্যালেঞ্জ। এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক সতেজতা বজায় রাখে। নতুন কিছু শেখার মাধ্যমে মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় থাকে।

আপনার জন্য সবচেয়ে উপভোগ্য মস্তিষ্কের ব্যায়ামটি বেছে নিতে প্রথমে কয়েকটি ভিন্ন ধরনের কার্যকলাপ চেষ্টা করে দেখতে পারেন। যেটি আপনার সবচেয়ে ভালো লাগে, সেটি নিয়মিত অনুসরণ করতে পারেন।

জে.এস/

স্মৃতিশক্তি বাড়ানো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250