সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’

শাহরুখের জন্মদিনে মান্নাতে বলিউডের সবচেয়ে বড় পার্টি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ পূর্বাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের মুকুটহীন  বাদশাহ বলা হয় শাহরুখ খানেকে। গত তিন দশকের বেশি সময় ধরে বলিউডে একচ্ছত্র আধিপত্য তার।

গুনে গুনে জীবনের ৫৮ বসন্ত পার করছেন কিং অব রোমান্স। আসছে ২রা নভেম্বর ৫৯ বছরে পা রাখবেন তিনি।  আর দিনটি শাহরুখ ভক্তদের কাছে বিশেষ কিছু। কারণ, প্রিয় তারকার শুভ জন্মদিন বলে কথা।

আর জন্মদিনে ভক্তদের দেখা দেন শাহরুখ। নিজ বাড়ি মান্নাতের উঁচু খোলা বারান্দায় দাঁড়িয়ে। আর শাহরুখকে এক ঝলক সামনে দেখতে ভিড় জমান তার হাজার হাজার অনুরাগী।  

প্রতি জন্মদিনেই ভক্তদের জন্য এই বিশেষ আয়োজনটি রাখেন শাহরুখ।

জানা গেছে, এবার এই বিশেষ কাজটি ছাড়াও বড় পরিসরে জন্মদিন করতে যাচ্ছেন শাহরুখ। আর সে উপলক্ষে বড় এক পার্টির আয়োজনের পরিকল্পনা চলছে কিং খানের মান্নাতে। পার্টির সব কিছুর পরিকল্পনাকারী শাহরুখপত্নী গৌরী খান।  

শোনা যাচ্ছে, শাহরুখ এত বড় এক পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা।  

আরও পড়ুন: তমা মির্জাকে নিয়ে ‘দাগী’ হয়ে ফিরছেন নিশো

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগণের মতো তারকারা। তবে শুধু দেশের নয়, শোনা যাচ্ছে বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু তারকা। এমনকি দেশ ও বিদেশের ব্যবসায়ীরাও থাকতে পারেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে।

আরো জানা যাচ্ছে, শাহরুখের এই জন্মদিনে থাকবে বিশেষ থিম। অতিথিদের নাকি সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী, ইতোমধ্যেই নাকি ডিনারের মেন্যু ঠিক করে ফেলেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান।  

তবে পার্টির সেরা আর্কষণ বা চমক হচ্ছে, শাহরুখতনয়া  সুহানা ও  পুত্র আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।

এসি/ আই.কে.জে

শাহরুখ জন্মদিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250