রবিবার, ৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানিয়ে কাঁদলেন শাবান মাহমুদ *** তেলের টানাপোড়েনের মাঝে সুখবর দিলেন জ্বালানিমন্ত্রী *** যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’ *** ৭ই মার্চের ভাষণ বাজানো নিয়ে রাতে শাহবাগ থানায় উত্তেজনা *** গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা *** ‘মুক্তিযুদ্ধ যেন আমাদের সবকিছুর উর্ধ্বে থাকে’ *** ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত *** চাঁপাইনবাবগঞ্জে গান-বাজনা নিষিদ্ধের নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপ *** সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানালেন মামুনুল হক *** ঐতিহাসিক ৭ই মার্চের ইতিহাস কেউ মুছতে পারবে না: সোহেল তাজ

সহজ ভাষায় মহানবী (সা.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৬

#

ফাইল ছবি

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব ও মহানবী মুহাম্মদ (সা.)-এর জীবনী সহজ ভাষায় লেখার উদ্যোগের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশ্বের বহু নামদামি লেখক মহানবী (সা.)-এর জীবনী লিখলেও সাধারণ মানুষের জন্য সহজবোধ্য ভাষায় তা লেখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

আজ শনিবার (৭ই মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ উদ্যোগের কথা জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কয়েক বছর আগে আমি হজ করে আসি। এরপর ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ বৃদ্ধি পায়। আমাদের মহানবী (সা.)-এর জীবনী পড়ি বেশ কিছু। মনে একটা প্রবল ইচ্ছে জন্ম নেয়, সহজ ভাষায় তার জীবনী লেখার। মানুষের পথপ্রদর্শক ছাড়াও ব্যবসা, যুদ্ধ পরিচালনা, কূটনীতি, দেশ শাসন ও মানবাধিকার ইত্যাদি ক্ষেত্রে তার অসামান্য সাফল্যকে তুলে ধরার।’

তিনি বলেন, ‘এটা অনেক বড় কাজ, অনেক বিশাল। তবু আমি সাহস করে প্রস্তুতির কাজ শুরু করি। এর মধ্যে দেশে সরকার পরিবর্তন হয়। আমার পুরো পৃথিবী বদলে যায়। লেখালেখি দূরের কথা, এগুলো নিয়ে ভাবার সময় পর্যন্ত পেতাম না।’

আসিফ নজরুল বলেন, ‘আল্লাহর রহমতে এখন আবার স্বাভাবিক জীবনে ফেরত এসেছি। আবার আমার মনে পুরনো ইচ্ছাটা জাগ্রত হচ্ছে। ইনশাআল্লাহ শুরু করব। আপনারা দোয়া করবেন।’ উল্লেখ্য, ড. আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250