সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্কে নতুন সমীকরণ, অনুরাগীদের কৌতূহল চরমে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেকদিন ধরে ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে সরগরম বলিউড। সম্প্রতি বর্ষবরণের জন্য দম্পতি সপরিবার বিদেশে ছিলেন। মুম্বাই  বিমানবন্দরে ফটোশিকারিদের ক্যামেরাবন্দি হয়েছেন তারা। আর সে থেকেই তাদের সম্পর্ক নিয়ে এবার নতুন সমীকরণ নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

২০০৭ সালে অভিষেক-ঐশ্বরিয়ার চারহাত এক হয়। চার বছর পর নায়িকার কোলে আসে আরাধ্যা। আর বিবাহবিচ্ছেদের গুঞ্জনে বলিউড তোলপাড় হয়ে ওঠে গত বছর থেকে।

গত বছরের প্রায় পুরোটা সময়ই অভিষেক-ঐশ্বরিয়াকে তেমন একটা একসঙ্গে দেখা যায়নি। বিভিন্ন অনুষ্ঠানে আলাদাভাবে অবস্থান নিয়েছেন তারা। এরপর থেকেই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়। 

আরও পড়ুন: অবশেষে স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করে যা লিখলেন তাহসান

গত বছর সামাজিক মাধ্যমে বিচ্ছেদ সংক্রান্ত একটি পোস্টে লাইকও করেন অভিষেক। তারপর আবার নেটিজেনদের একাংশ ঐশ্বরিয়ার সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু করেন।

তবে শনিবার ইন্টারনেটে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায়, মেয়ে আরাধ্যাকে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন ঐশ্বরিয়া। বেরিয়ে আসার পর অভিষেককে ঐশ্বরিয়ার জন্য গাড়ির দরজা খুলতেও দেখা যায়। তারপর গাড়ির সামনের আসনে গিয়ে বসেন অভিষেক।

অভিষেক এবং ঐশ্বরিয়ার এই ভিডিও ছড়িয়ে পড়তেই হাফ ছেড়েছেন দম্পতির অনুরাগীরা। তাদের একাংশের মতে, একসঙ্গে ঘুরতে যাওয়ার অর্থ, সম্পর্ক জোড়া লাগছে। কোনও সমস্যা থাকলে নিশ্চয়ই তারা একসঙ্গে নববর্ষ উদ্‌যাপন করতেন না। এক অনুরাগী লেখেন, ‘‘অনেক দিন পর আপনাদের একসঙ্গে দেখে ভাল লাগছে।’’ অন্য একজনের প্রশ্ন, ‘‘যারা এদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিলেন, তারা কোথায়!’’

এসি/কেবি



ঐশ্বরিয়া-অভিষেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250