বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

বিচ্ছেদের খবর গুঞ্জন, এক গাড়িতে অর্জুন-মালাইকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড তারকা মালাইকা অরোরা মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় একাই ঘুরছিলেন কয়েকদিন। তিনি ছুটি কাটাতে বোন অমৃতা অরোরার সঙ্গে বাইরে গিয়েছিলেন। সেই সময় থেকেই জল্পনা-কল্পনা শুরু হয় মালাইকা-অর্জুনের বিচ্ছেদ হয়েছে। তবে সেই খবর যে সত্যি নয়, তা কিছু দিন ধরে আভাস পাওয়া যাচ্ছিল বলিউডে।

মালাইকার নিকটজনরা বলতে শুরু করেন, ‘সবই গুজব! দুজনে ভীষণ ভালো আছে’। তারা মুখে বললেও এই কথার কোনো প্রমাণ মিলছিল না। অবশেষে শুক্রবার (১৯শে জানুয়ারি) রাতে দুজনকে একসঙ্গে ‘ডেট’-এ যেতে দেখে সমালোচকদের মুখে যেন ছাই পড়েছে।

দুজনেই এক গাড়িতে বেরিয়েছিলেন শুক্রবার রাতে। রাস্তায় যথারীতি ফটোগ্রাফারদের নজরে পড়ে যান অর্জুন-মালাইকা। পাশাপাশি তাদের এ ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

আরো পড়ুন: শ্রেয়া ঘোষালের এক গানে পারিশ্রমিক কত?

অর্জুন-মালাইকা গত সাত-আট বছর ধরে গভীর সম্পর্কে রয়েছেন। কিন্তু কেমন করে তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠেছে- তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে। তবে জানা গেছে, যত সমস্যা বিয়ে নিয়ে! তাদের একজন আবারও বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন।

অন্যজন এখনই সে পথে হাঁটতে নারাজ। ফলে মনোমালিন্য লেগেই থাকত। তার উপর মালাইকার সাবেক স্বামী আরবাজ খান সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন।

তার বিয়ের ভিডিও দেখতে দেখতে বিভিন্ন মহলে আবারও আলোচনা শুরু হয় অর্জুন-মালাইকার বিয়ে নিয়ে। মালাইকা কয়েকদিন নিজেকে সব কিছু থেকেই গুটিয়ে নিয়েছিলেন।

এসি/ আই. কে. জে/ 

মালাইকা অর্জুন গুঞ্জন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250