শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

গুচ্ছ ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৫

#

ছবি - সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রোববার (২৬শে জানুয়ারি) সকাল থেকে আগারগাঁওয়ের ইউজিসি ভবনের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, টানা কয়েক বছর ধরে হয়ে আসা গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি কমে এসেছিল। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয় এ গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে যাওয়ায় নতুন সংকটের তৈরি হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা পরীক্ষায় অংশ নিতে প্রচুর অর্থ ব্যয় হয়। যা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ সময় তারা আরও বলেন, জগন্নাথ, কুমিল্লা ও খুলনা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে গেছে। শুধু শিক্ষার নামে বাণিজ্য করতে এ পদ্ধতি থেকে বের হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

আই.কে.জে/ 

গুচ্ছ পদ্ধতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250