সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

গান করে সঙ্গী খুঁজে নেয় তিমি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

সবারই কোনো না কোনো সঙ্গী প্রয়োজন হয়। এই সঙ্গী একেকজন একেকভাবে খুঁজে নেয়। আপনি কি জানেন তিমি কীভাবে খোঁজে তার সঙ্গীকে? অবাক করার বিষয় হলো: তিমিও কণ্ঠস্বরে গানের সুর তুলে সঙ্গীকে নিজের কাছে আসার আহ্বান জানায়। অর্থাৎ গান করে সঙ্গী খুঁজে নেয় তিমি!

সম্প্রতি সমুদ্রে থাকা বড় প্রজাতির কিছু তিমির অদ্ভুত এবং জটিল গান তৈরির রহস্য বের করেছেন ডেনমার্কের গবেষকরা। তারা হাম্পব্যাক ও বালিন প্রজাতির তিমি নিয়ে গবেষণা করেন।

গবেষকদের দাবি, এ প্রজাতির তিমি শরীরের বিশেষ এক ধরনের ভয়েস বক্স বা স্বরের মাধ্যমে পানির নিচে গানের মতো শব্দ তৈরি করে থাকে। এই শব্দের মাধ্যমেই তার সঙ্গীর সঙ্গে যোগাযোগ করে।

গবেষক দলের প্রধান সাউদার্ন ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোয়েন ইলিম্যানস বলেন, তিমির টিকে থাকতে শব্দের বিকল্প নেই। এই শব্দ ব্যবহার করেই তারা সমুদ্রে সঙ্গীকে খুঁজে বের করে।

আরো পড়ুন : গরু কিনলে মিলবে এসি-মোটরসাইকেল!

তিনি আরও বলেন, মানুষের কণ্ঠনালির মধ্যে বাতাস থেকে কম্পন তৈরির মাধ্যমে স্বর আসে। কিন্তু তিমির ক্ষেত্রে তা একদমই ভিন্ন। তিমির স্বরযন্ত্রের ওপরে ইংরেজি ইউ অক্ষরের মতো একটি চর্বির স্তর থাকায় বায়ু পুনর্ব্যবহার করার মাধ্যমে গান গাইতে পারে। এই গানেই দেখা মেলে সঙ্গীর।  

তিমির নীল, হাম্পব্যাক, ধূসর ১৪ প্রজাতির মতোই বালিন একটি। তবে এ প্রজাতির তিমি দাঁতের পরিবর্তে বালিন নামের একধরনের থালা ব্যবহার করে পানি থেকে ছোট প্রাণীর বিশাল বহরকে খেতে পারে। এই তিমির গানের রহস্য এতদিন বের করা সম্ভব হয়নি।

গবেষক ইলিম্যানস বলেন, 'তিমির গান গাওয়ার এই রহস্য ভেদ করা আমাদের জন্য দারুণ রোমাঞ্চকর ছিল।'

উল্লেখ্য,গবেষক ইলিম্যানসের নেতৃত্বে একদল গবেষক মৃত তিমির স্বরযন্ত্র বা ভয়েস বক্স আলাদা করেন, তা নিয়ে গবেষণা করেন তারা।

এস/ আই.কে.জে/


সঙ্গী তিমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250