বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

ইসরায়েলের কাছে ‘আত্মসমর্পণ’ প্রসঙ্গে যা বলছেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৫

#

আয়াতুল্লাহ আলী খামেনি। ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কোনো হুমকির সামনে মাথানত করবে না। পাশাপাশি কারো চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তিও মেনে নেবে তার দেশ। একই সঙ্গে তিনি আমেরিকাকে ইরান আক্রমণ না করার বিষয় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরান জানিয়েছে, আজ বুধবার (১৮ই জুন) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এতে যুক্ত হলে আমেরিকাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।

খামেনি বলেন, ‘যারা ইরান, এর জাতি ও ইতিহাস সম্পর্কে জানেন, তারা কখনো এ জাতিকে হুমকি দেন না। কারণ, ইরানি জাতিকে দমন করা যায় না। আমেরিকানরা এটা জেনে রাখুন, আমেরিকা যদি সামরিকভাবে হস্তক্ষেপ করে, তবে তা অপূরণীয় ক্ষতির কারণ হবে।’

তার এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন এবং যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলকে সহায়তা করতে আমেরিকান বাহিনীর অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, গত শুক্রবার (১৩ই জুন) থেকে ইসরায়েলের প্রতিটি হামলা হয়েছে আমেরিকার পূর্ণ সমর্থন, সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে। যদিও এখনো পর্যন্ত আমেরিকার যুদ্ধবিমান সরাসরি হামলায় অংশ নেয়নি।

আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250