বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

ঢাকার রাস্তায় জুমার নামাজ পড়লেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অসংখ্য ভক্ত। বাংলাদেশেও নেহাত কম নয় গায়কের ভক্তের সংখ্যা।

শুক্রবার (২৯শে নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে গান গেয়ে দর্শক মাতান তিনি।

বাংলাদেশে এসে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উঠেছিলেন আতিফ আসলাম। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন তিনি। রাস্তার পাশেই মাস্ক পরা অবস্থা তার নামাজ আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, রাস্তায় বিছানো জায়নামাজে মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরে মুসল্লিদের সঙ্গে বসে আছেন আতিফ আসলাম। তার অদূরে দুজন নিরাপত্তাকর্মী ঠায় দাঁড়িয়ে। শান্ত পরিবেশ। সাধারণ মুসল্লিরা কেউই ধারণাই করতে পারেননি যে, তাদের গা ঘেঁষে বসে আছেন তুমুল জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম।

‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকেও ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে গণমধ্যমকে জানায়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন আতিফ আসলাম। ধারণা করা হচ্ছে, খিলক্ষেতের আশেপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি।

এদিকে পাকিস্তানি এই গায়কের এমন সাদামাটা আচরণের কারণে প্রশংসা করছেন নেটিজেনরা।

শুক্রবার ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে রাত ৯টায় মঞ্চে ওঠেন আতিফ আসলাম। পরে টানা তিন ঘণ্টা ননস্টপ পারফরম্যান্সে দর্শক হৃদয়ে ঝড় তোলেন এই গায়ক। যদিও আয়োজকদের সঙ্গে ১ ঘণ্টা ২০ মিনিট পারফর্ম করার চুক্তি হয়েছিল আতিফ আসলামের। কিন্তু দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে বেশি সময় গান করেন এই গায়ক।

বাংলাদেশকে আতিফ আসলাম কতটা পছন্দ করেন, সেটা অনেকবার নিজের মন্তব্যেই প্রকাশ করেছেন। এবারও স্টেজে উঠেই তিনি জানালেন, ‘বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি।’

ওআ/কেবি


আতিফ আসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250