শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বিসিএসে ভাইভা ৩ ধাপে, দিতে হবে জ্ঞান-দক্ষতা-মানসিক পরীক্ষা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর বিসিএস পরীক্ষায় বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের নতুন চেয়ারম্যান ও সদস্যরা নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। নতুন নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছেন তারা।

সংস্কারের অংশ হিসেবে এবার বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) তিন ধাপে নেওয়ার পরিকল্পনা করেছে পিএসসি। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের আগে জ্ঞান, দক্ষতা ও মানসিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। তিনি বলেন, চাকরিপ্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষা আরও বেশি গ্রহণযোগ্য করতে আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। তিন ধাপে মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টিও এ পরিকল্পনার অংশ। প্রাথমিকভাবে কিছু আলোচনা করেছি। এটা বাস্তবায়ন হলে তা সবাইকে জানানো হবে।

আরও পড়ুন: এবার গুচ্ছ ছাড়লো খুলনা বিশ্ববিদ্যালয়ও, ভর্তি পরীক্ষা ১৭ই এপ্রিল

তিন ধাপে ভাইভা হলে, কোন ধাপের পরীক্ষায় কী যাচাই করা হবে—এমন প্রশ্নে পিএসসি চেয়ারম্যান বলেন, প্রথম ধাপে পরীক্ষক প্রার্থীর জ্ঞানের পরিধি কতটুকু সেটি যাচাই করবেন। দ্বিতীয় ধাপে প্রার্থীর সাধারণ জ্ঞান দক্ষতা যাচাই করা হবে। আর তৃতীয় ধাপে সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে। এগুলো প্রাথমিক আলোচনা। এতে পরিবর্তনও আসতে পারে।

এর আগে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে ১০০ করা হয়েছে। তাছাড়া আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করেছে সরকার।

অন্যদিকে পিএসসির পরিকল্পনার মধ্যে রয়েছে, একবার লিখিত পাস করলে তিনবার মৌখিক পরীক্ষার সুযোগ দেওয়া, বিসিএসের সব পর্যায়ের উত্তরপত্র (খাতা) চ্যালেঞ্জের সুযোগ এবং জট কাটিয়ে দ্রুত বিসিএস শেষ করতে লিখিত পরীক্ষার খাতা দুই পরীক্ষকের বদলে এক পরীক্ষককে দিয়ে মূল্যায়ন ইত্যাদি।

এসি/কেবি


বিসিএস ভাইভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250