রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

শীতে শখের বাগানে লাগাতে পারেন এই ৫ ফুল গাছ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে প্রকৃতি নতুন রূপে সাজে। সেই সঙ্গে সাজাতে পারেন আপনার শখের বাগানও। কিন্তু কী ফুল গাছ লাগাবেন সেটি নিয়ে দ্বিধায় থাকেন অনেকে। এতো চিন্তার কারণ নেই। এই শীতে আপনার শখের বাগান রঙিন করতে লাগাতে পারেন এই ৫ রকমের ফুল গাছ-

গাঁদা : শীতের ফুলের কথা চিন্তা করলেই সবার আগে মাথায় আসে গাঁদা ফুল। সবার কাছে পছন্দের একটি ফুল গাঁদা। উজ্জ্বল কমলা, হলুদ কিংবা লাল রঙের হয়ে থাকে এই ফুল। তাই আপনার শখের বাগানে লাগলে ছাদ বা বেলকনির চেহারাই পাল্টে যাবে। বাড়িতে গাঁদা ফুলের গাছ থাকলে এর পাতার রস দারুণ কাজ দেয়। এই গাছ রক্ষণাবেক্ষণেও তেমন কোনো ঝামেলা নেই।

চন্দ্রমল্লিকা : পুরো বাগানের ভোল পাল্টে দিতে চন্দ্রমল্লিকা যেন একাই একশো। রঙিন এবং উজ্জ্বল ফুল চন্দ্রমল্লিকা সৌন্দর্যে সবাইকে আকর্ষণ করে। বাগান, ঘর কিংবা ফুলদানিতে সাজিয়ে রাখতে এই ফুলের জুড়ি মেলা ভার। শীত কিংবা বসন্তকালেই এই ফুল বেশি দেখা যায়। এখন যেকোনো নার্সারিতেই পেয়ে যাবেন এই চন্দ্রমল্লিকা। গাছটির চারা কিনে এনে বাগানে লাগিয়ে রাখলেই কিছুদিন পরই মিলবে ফুল।

আরো পড়ুন : প্রাকৃতিক উপায়ে শরীরে আয়রনের মাত্রা বাড়ানোর উপায়

ডালিয়া : সৌন্দর্যের দিক থেকে চন্দ্রমল্লিকার থেকে একটুখানি এগিয়ে আছে ডালিয়া। আর শীতকাল যেন এই ফুলের জন্য একদম পারফেক্ট। তবে বাড়িতে কারো অ্যালার্জির সমস্যা থাকলে ডালিয়া গাছ না লাগানোই ভালো। লাল-গোলাপি এই ফুলটি আপনার বারান্দার বা ছাদের চেহারা পুরোপুরিভাবে পাল্টে দেবে।

ক্যামেলিয়া : লাল, সাদা, গোলাপি রঙের হয়ে থাকে এই ফুল। দেখতে অনেকটাই গোলাপের মতো। সুন্দরী ক্যামেলিয়া ফুল বাগানে রাখলে বারবার আপনার তাকাতে ইচ্ছে করবে। কম রোদে এই ফুল ভালো হয়। তাই শীতকালই ফুলটির জন্য সেরা সময়। ক্যামেলিয়া গাছ একবার লাগালে বহুদিন পর্যন্ত ফুল দেয়।

পিটুনিয়া : উজ্জ্বল বেগুনি বা হালকা গোলাপি রঙের হয়ে থাকে পিটুনিয়া ফুল। শীতের শুরু থেকেই ফুল দেয় এই গাছ। বারান্দা কিংবা জানালায় এই গাছ রেখে বাইরে থেকে দেখলে ছবির মতো মনে হয়।

এস/কেবি


শখের বাগান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250