বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

সামিনা চৌধুরীর সুস্থতা কামনা করছেন ভক্তরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

শ্রোতানন্দিত সংগীত শিল্পী সামিনা চৌধুরী তার মন খারাপের বার্তা দিয়ে জানিয়েছেন তার পা মচকে গেছে। এ নিয়ে তিনি তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। 

সামিনা চৌধুরী ভিডিও প্রকাশ করার সঙ্গে সঙ্গে সবাই তাকে শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করছেন। তার এমন খবরে ভক্তদের ভীষণ মন খারাপ হয়েছে-তা পোস্ট করা ভিডিওর কমেন্ট দেখলেই বোঝা যাচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে ক্রাচে ভর করে চলাফেরা করছেন সামিনা চৌধুরী। কিন্তু কিভাবে তার পা মচকেছে-তা তিনি জানানি।

ভিডিও প্রকাশ করে ক্যাপশনে সামিনা লিখেছেন, ‘পা টা আবার মচকালো।’ এর আগেও একবার তার পা মচকেছিল-তাও তার ক্যাপশনে জানান দিয়েছেন।

আরো পড়ুন: এবার বিশ্বজয়ের পথে কিং খান

সংগীতশিল্পী সামিনা চৌধুরী গান শিখতে শুরু করেন তার বাবা মাহমুদুন্নবীর কাছ থেকে। এভাবেই তার সংগীতে যাত্রা। ১৯৮১ সালেই তিনি চলচ্চিত্রে গান গাইতে শুরু করেন। সংগীতে অসামান্য অবদান রাখার জন্য সামিনা চৌধুরী অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। 

এসি/ আই.কে.জে/


ভক্ত সামিনা চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250