শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এ সময় এডিস মশার কামড় থেকে যেভাবে রক্ষা পাবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দিনকে দিন ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়েই চলেছে। আর ডেঙ্গুরোগের বাহক এডিস মশা। অনেকেরই ধারণা এ মশা শুধু দিনে কামড়ায়। তবে এ ধারণা কিন্তু ভুল, কারণ রাতেও এডিস মশা কামড়াতে পারে। এ মশা কখন সক্রিয় থাকে তা নিয়েও প্রাণিবিজ্ঞানী ও কীটতত্ত্ববিদদের মধ্যে মত-পার্থক্য আছে। চলুন জানা যাক, এ সময় এডিস মশার কামড় থেকে যেভাবে রক্ষা পাবেন- 

প্রাণিবিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুসারে, শুধু দিনের বেলাতেই নয় এডিস মশা সক্রিয় থাকে উজ্জ্বল আলোতেও। তবে এই মশা ভরদুপুরের চেয়ে আলো-আঁধারি বেশি পছন্দ করে।

আর তাই ভোর বা সূর্যোদয়ের সময় ও গোধূলি বা সূর্যাস্তের দিকে এ মশা কামড়াতে পারে। এমনকি রাতে কৃত্রিম আলো-আঁধারিতেও এডিস মশার কামড়ানোর ঝুঁকি আছে।

এডিস মশা মূলত স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে।

আরো পড়ুন : যেভাবে সাজাবেন নবদম্পতির শোবার ঘর

এডিস মশা চেনার উপায় কী?

এডিস মশা কালোরঙা, এর পায়ে ও পাশে সাদা ডোরাকাটা থাকে। এডিস মশার মাথার পেছনে ওপরের দিকে কাস্তে ধরনের সাদা দাগ থাকে। বাকি মশাদের মাঝ বরাবর সাদা দাগ থাকে। এই দুটো দেখেই চিহ্নিত করা যায় এডিস মশাকে।

কীভাবে সতর্ক থাকবেন?

১. দিনের বেলা পায়ে মোজা ব্যবহার করতে পারেন।

২. ফুলহাতা জামা পরুন।

৩. শিশুদের ফুলপ্যান্ট বা পায়জামা পরাতে হবে।

৪. দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।

৫. মশাবিরোধী ক্রিম বা তেল শরীরের খোলা স্থানে ব্যবহার করুন।

৬. দরজা-জানালায় নেট লাগাতে হবে।

৭. মশা তাড়াতে স্প্রে, লোশন, ক্রিম, কয়েল, ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. ফুলদানি, অব্যবহৃত কৌটা, বাড়িঘরের আশপাশে যে কোনে পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করুন।

৯. ঘরের বাথরুমে কোথাও পানি জমাবেন না।

১০. বাড়ির ছাদে বাগানের টবে বা পাত্রে যেন পানি জমে না থাকে।

এস/ আই.কে.জে/


এডিস মশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250