শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

‘জাতির জনক’ শব্দ বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘জাতির জনক’ শব্দ বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার ১৯শে জানুয়ারি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জনস্বার্থে এ রিট করেন।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ই ফেব্রুয়ারি

রিটকারী বলেন, ‘একক ব্যক্তি কোনো দেশ স্বাধীন করতে পারেন না। তাই জনস্বার্থে জাতির জনক বা পিতার স্থলে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের তথা ফাউন্ডিং ফাদারসের সঠিক তালিকা প্রণয়নসহ সংবিধানের অনুচ্ছেদ ৪ক বিলুপ্তি, গণমাধ্যম ও পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের শাস্তি প্রদান করতে কমিশন গঠন, জুলাই গণঅভ্যুত্থানে তথা স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা পরিষ্কারভাবে গণমাধ্যম ও পাঠ্যপুস্তকে তুলে ধরার নির্দেশনা দেওয়ার লক্ষ্যে জনস্বার্থে রিট আবেদনটি দাখিল করা হয়েছে।’

এসি/ আই.কে.জে/

হাইকোর্টে রিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250