শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনা ঘুরলেন মৎস্য উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রম ঘুরে দেখলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। স্পিডবোট যোগে মাওয়াঘাট থেকে রওনা হয়ে পদ্মা ও মেঘনা পার হন তিনি। পদ্মা ও মেঘনায় ঘুরে অভয়াশ্রম দেখেন উপদেষ্টা ফরিদা আখতার। 

মঙ্গলবার (২২শে অক্টোবর) সকাল দশটায় চাঁদপুরের নৌ সীমানা পেরিয়ে ভোলার পথে রওনা হন তিনি।

তবে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উপদেষ্টার সফর নিয়ে গণমাধ্যমকে আগাম কোনো তথ্য জানানো হয়নি।

জানা গেছে, উপদেষ্টা সকালে মাওয়া ঘাট থেকে ভোলা সদরের ইলিশা ঘাটের উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপথে তিনি চাঁদপুরসহ শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার সংশ্লিষ্ট উপজেলা অংশে পদ্মা ও মেঘনা নদীতে অবস্থিত ইলিশ অভয়াশ্রম এলাকাসহ মা ইলিশ সংরক্ষণ অভিযানের কার্যক্রম সরেজমিনে স্পিডবোটযোগে পরিদর্শনের মাধ্যমে তদারকি করেন।

এ সময় উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে ট্রাক থেকে মালামাল লুট, ছাত্রদল নেতা আটক

চাঁদপুরের মেঘনা নদীতে অবস্থিত ইলিশ অভয়াশ্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সদরের সহকারী কমিশনার ভূমি মো. আল ইমরান খাঁন, চাঁদপুর নৌ-অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ, কোস্ট গার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার ফজলুল হক।

চাঁদপুর নৌ-অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ বলেন, উপদেষ্টাসহ তার সফরসঙ্গীরা মা ইলিশ সংরক্ষণ ও অভয়াশ্রম এলাকার কার্যক্রম তদারকি করেছেন। এই ইলিশ নিষেধাজ্ঞা মা ইলিশের প্রজনন নিশ্চিত করার মাধ্যমে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসি/ আই.কে.জে/


মৎস্য উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250