মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ট্যানারী মালিকদের অভিযোগ সঠিক নয় : প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১৮ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, লাইম ডিজিজ (এলএসডি) বা এ্যানথ্রক্সের জন্য চামড়া সংগ্রহ ৩০ শতাংশ কম হয়েছে ট্যানারি মালিকদের এ অভিযোগ সঠিক নয়। খবর বাসসের।

গতকাল মঙ্গলবার (১৭ই জুন) সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে নবনির্মিত ডরমেটরি ভবন উদ্ভোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা আরও বলেন, এলএসডি আক্রান্ত কোন পশু কুরবানী হাটে আসেনি। এটি চামড়া বাহিত রোগ। তাই কোন ব্যাপারী বা ক্রেতা এটি সংগ্রহ করবে না। ট্যানারী মালিকদের এ ধরনের  অভিযোগ শুনে অধিদপ্তর তদারকি করেছে। কিন্তু তাদের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। 

এবার কুরবানী কম হওয়ায় লক্ষমাত্রার চেয়ে কম চামড়া সংগ্রহ হয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। তবে দেশীয় পশু সরবরাহতে সন্তুষ্ট ও প্রকাশ করেন তিনি। এবার ১ কোটি ২৪ লাখ চামড়া সংগ্রহের লক্ষমাত্রা থাকলেও সংগ্রহ হয়েছে প্রায় ৯১ লক্ষ চামড়া।

গতকাল ওই অনুষ্ঠানে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ানও উপস্থিত ছিলেন।

আরএইচ/

চামড়া শিল্প প্রাণিসম্পদ উপদেষ্টা উপদেষ্টা ফরিদা আখতার ট্যানারি মালিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250