রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

‘আমেরিকা অর্থায়ন স্থগিত করলেও ইইউ, জাপান সহায়তা দিতে আগ্রহী হবে’

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার করদাতাদের দেওয়া ডলার বাঁচাতে বাংলাদেশ ও ভারতসহ কয়েকটি দেশে বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এই সিদ্ধান্ত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন পরামর্শক সংস্থা ‘সরকারি দক্ষতা বিভাগের’ (ডিওজিই)। এর মধ্যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য আমেরিকার ২৯ মিলিয়ন বা প্রায় তিন কোটি ডলারের বরাদ্দ রয়েছে।

আমেরিকার এই অর্থায়ন স্থগিত করার সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে, জানতে চাইলে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির সুখবরকে বলেন, ‘এতে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না।’

বিশিষ্ট এই কূটনীতিক বলেন, ‘আমেরিকা শুধু বাংলাদেশই নয়, বেশ কয়েকটি দেশের জন্য নির্ধারিত খাতে অর্থায়ন বাতিল করেছে। রাজনৈতিক খাতের প্রকল্পে অর্থায়ন বাতিল হওয়ায় বাংলাদেশ কিছুটা বঞ্চিত হবে। তবে এই প্রেক্ষাপটে উন্নয়ন সহযোগী দেশগুলো এগিয়ে আসবে। বিশেষ করে, বাংলাদেশের বর্তমান উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানসহ অনেকে আমেরিকার পরিবর্তে আর্থিক সহায়তা দিতে আগ্রহী হবে।’

তিনি বলেন, ‘ফলে আমেরিকা ২ কোটি ৯০ লাখ ডলারের অর্থায়ন বাতিল করে দিলেও এতে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না।’

হা.শা./কেবি


কূটনীতিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250