বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

যে কারণে পাঠকের হৃদয়ে থাকবে জনপ্রিয় ‘মিমডগ’ কাবোসু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ২৪শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভাইরাল ‘ডোজ’ মিম এবং ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েনকে অনুপ্রাণিত করা জনপ্রিয় কুকুর ‘কাবোসু, দ্য শিবা ইনু’ শুক্রবার ( ২৪ শে মে)  আর নেই।  ক্রিপ্টোকারেন্সির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে বলা হয়েছে, ‘কাবোসু, আমাদের সবার বন্ধু এবং অনুপ্রেরণা; শুক্রবার  মারা গেছে।’ 

ডোজকয়েন এক্সে এই সংক্রান্ত ঘোষণা দিয়ে আরও লিখেছে, সে (কাবোসু) কেবল সুখ এবং সীমাহীন ভালোবাসাই বুঝত।

কাবোসুর জনপ্রিয়তার কথা উল্লেখ করে ডোজকয়েন বলেছে, ‘বিশ্বজুড়ে সে যে প্রভাব ফেলেছে, তা অপরিমেয়’। কাবোসুর আত্মার শান্তি কামনা করে তার পরিবারকে হৃদয়ে রাখারও আহ্বান জানিয়েছে ডোজকয়েন। 

পোস্টের শেষে আরও লেখা হয়েছে, ‘তার (কাবোসু) উপস্থিতি এবং স্পর্শ পাওয়ায় আমরা ভাগ্যবান।’  ‘ডোজ’ মিম হিসেবেই বিখ্যাত হয়েছিল কাবোসু। যার ফলে তৈরি হয়েছিল ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েন। 

সূত্র: এনডিটিভি, স্কাই নিউজ

এইচআ/ 

কাবোসু মিমডগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250