রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

মধ্যপ্রাচ্যে পশ্চিমা হস্তক্ষেপের যুগ শেষ: আমেরিকান দূত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২৬শে মে ২০২৫

#

তুরস্কে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত টম বারাক। ছবি: এএফপি

তুরস্কে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত এবং সিরিয়ায় বিশেষ আমেরিকান দূত টম বারাক মধ্যপ্রাচ্যে পশ্চিমা হস্তক্ষেপের অবসানের ঘোষণা দিয়েছেন। তিনি সিরিয়ার পুনর্গঠনে আঞ্চলিক পদ্ধতির ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ‘পশ্চিমা হস্তক্ষেপের যুগ শেষ হয়েছে।’ এটি আমেরিকার নীতিতে কূটনীতি ও স্থানীয় অংশীদারত্বের দিকে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। খবর এএফপির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে টম বারাক ব্রিটিশ-ফরাসি সাইকস-পিকো চুক্তির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এ চুক্তি ‘সাম্রাজ্যবাদী লাভের জন্য সিরিয়া ও বৃহত্তর অঞ্চলকে বিভক্ত করেছিল, শান্তির জন্য নয়।’ তিনি আরও উল্লেখ করেন, এ চুক্তি ছিল ভুল, যা প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করেছে এবং আমেরিকা এ ভুল ‘আর করবে না।’

আমেরিকান দূত ঘোষণা করেন, মধ্যপ্রাচ্যে ‘পশ্চিমা হস্তক্ষেপের যুগাবসান হয়েছে। ভবিষ্যৎ আঞ্চলিক সমাধান, অংশীদারত্ব এবং সম্মানের ওপর ভিত্তি করে কূটনীতির জন্য।’ বারাক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৩ই মে রিয়াদের ভাষণ থেকে উদ্ধৃত করে বলেন, ‘সেই দিন শেষ, যখন পশ্চিমা হস্তক্ষেপকারীরা মধ্যপ্রাচ্যে উড়ে এসে আপনাদের জীবনযাপন ও নিজেদের বিষয়গুলো কীভাবে পরিচালনা করবেন, তা নিয়ে বক্তৃতা দিত।’

বারাক লিখেছেন, ‘এক শতাব্দী আগে, পশ্চিমারা মানচিত্র, ম্যান্ডেট, পেনসিল দিয়ে আঁকা সীমান্ত এবং বিদেশি শাসন চাপিয়ে দিয়েছিল। সাইকস-পিকো সিরিয়া ও বৃহত্তর অঞ্চলকে সাম্রাজ্যবাদী লাভের জন্য বিভক্ত করেছিল—শান্তির জন্য নয়। সেই ভুলের মূল্য কয়েক প্রজন্মকে দিতে হয়েছে। আমরা এই ভুল আর করব না।’

এইচ.এস/



মার্কিন রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250