বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান *** আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির *** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

পাকিস্তানের নির্বাচন

১০৬ আসনের ৪৭টিতেই এগিয়ে ইমরানপন্থি প্রার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানে জাতীয় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই চলছে ভোটগণনা, সঙ্গে চলছে ফল প্রকাশ। এখন পর্যন্ত ১০৬টি আসনে গণনা শেষে ৪৭টি আসনেই এগিয়ে রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দেশটির মোট সংসদীয় আসন ২৬৫টি।

এদিকে, বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ২৪টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, এবারের নির্বাচনে যাকে সবচেয়ে শক্তিশালী প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছিল, সেই নওয়াজ শরীফ পেয়েছেন মাত্র ১৮টি আসন। আর ১৬টি আসন পেয়েছে অন্যান্য রাজনৈতিক দল। একটির ফলাফল স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) সকাল থেকেই পাকিস্তানি গণমাধ্যমগুলোতে ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) স্বতন্ত্র প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসতে থাকে। অন্যদিকে, সবচেয়ে বেশি হাইলাইট পাওয়া নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) পিছিয়ে থাকার খবর আসে।

আরও পড়ুন: পাকিস্তান নির্বাচন: এগিয়ে ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা

এমনকি, নিজস্ব দুই আসনেও নওয়াজ পিছিয়ে রয়েছেন বলে জানা যায়। পরবর্তী সময়ে জানা যায়, খাইবার পাখতুনখাওয়ার এনএ- ১৫ মানসেহরা আসনে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে উল্লেখযোগ্য সংখ্যক ভোটে পরাজতি হয়েছেন নওয়াজ শরিফ।

অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, এনএ- ১৫ আসনে নওয়াজ শরিফ ৬৩ হাজার ৫৪টি ভোট পেয়েছেন। অন্যদিকে, শাহজাদা গাস্তাসাপ পেয়েছেন ৭৪ হাজার ৭১৩ ভোট। অর্থাৎ ১১ হাজার ৬৫৯ ভোটে পরাজিত হন নওয়াজ।

তবে লাহোরের এনএ- ১৫ (লাহোর ১৪) আসনে জয়লাভ করেছেন নওয়াজ শরিফ। এই আসনে তিনি ১ লাখ ৭১ হাজার ২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত ড. ইয়াসমিন রশিদ পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৩ ভোট৷

সূত্র: আল জাজিরা, জিও নিউজ

এসকে/ 

ইমরান খান পাকিস্তানের নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250