মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

কুমিল্লায় মহাসড়কে মুগ্ধতা ছড়াচ্ছে ফুলের সৌন্দর্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২১শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যেখানেই চোখ পড়বে সেখানেই ফুলের সমারোহ। মহাসড়কের ফোর লেনের আইল্যান্ডে কুমিল্লাসহ ফেনী, চট্টগ্রাম অংশে বর্ণিল ফুলের মেলা বসেছে। লাল, হলুদ নানা রঙের ফুলের গাছ। মনোরম দৃশ্য দেখতে দেখতে যাতায়াত করছেন যাত্রীরা। এ দৃশ্য দেখে খুশি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

মহাসড়কের কুমিল্লা অংশের ১০০ কিলোমিটারে বেশিরভাগ অংশেই চোখে পড়বে কৃষ্ণচূড়া, সোনালু, কাঞ্চন কিংবা করবী। নানা প্রজাতির ফুলে সেজেছে হাসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সড়কে চলাচলকারীদের ক্লান্তিও যেন হারিয়ে গেছে। মহাসড়কে মুগ্ধতা ছড়াচ্ছে সড়ক বিভাজনে থাকা এসব ফুলের মেলা।

ফুলের সৌন্দর্য দাউকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী সড়ক পর্যন্ত অন্যরকম এক আবহ তৈরি হয়েছে। নান্দনিক এ সৌন্দর্য ধরে রাখতে গাছগুলোর নিয়মিত পরিচর্যার প্রত্যাশা মানুষের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসব গাছ রোপণের উদ্যোগ সড়ক বিভাগের। মহাসড়কের যেসব স্থানে গাছ নষ্ট হয়ে গেছে, সেসব স্থানে নতুন করে গাছ রোপণের সিদ্ধান্ত রয়েছে।

কুমিল্লা সড়ক ও জনপদ অফিস সূত্র জানায়, এক পাশের আলো যেন অন্য পাশে এসে দুর্ঘটনা না ঘটায় তাই এ কম উচ্চতার ফুলের গাছ লাগানো হয়েছে। এ ছাড়া সৌন্দর্য বৃদ্ধি এবং আইল্যান্ড দখলমুক্ত রাখতেও এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফোর লেনের প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা নির্বাহী প্রকৌশলী মাসুম সারোয়ার গণমাধ্যমকে জানায়, কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত এ মহাসড়কে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে।

আরো পড়ুন: কাজুবাদাম যেভাবে চাষ করবেন

তার মধ্যে রয়েছে হৈমন্তী, কুর্চি, টগর, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, কবরী, ক্যাসিয়া ও জারুল প্রভৃতি। এরকম ৫৪ হাজার গাছ লাগানো হয়েছে। এগুলোর উচ্চতা ২ মিটার থেকে ৫ মিটার। এ ছাড়া সড়ক স্লোপে জলপাই, অর্জুন, কাঁঠাল, মেহগনি, শিশু, আকাশমণি, চালতা, নিম, একাশিয়া, হরিতকীসহ বিভিন্ন প্রজাতির ৪২ হাজার গাছ লাগানো হয়েছে। গাছগুলো দিনে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি আর রাতে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণ করে দুর্ঘটনারোধেও ভূমিকা রাখছে।

এসি/ আই.কে.জে/  

কুমিল্লা মহাসড়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250