শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

নাটকের নতুন ট্রেন্ড আইটেম গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও।

ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের জন্যও তৈরি হচ্ছে আইটেম গান, তাতে পারফর্ম করছেন নায়িকারা। শুধু একক নাটক নয়, ধারাবাহিকেও এখন রাখা হচ্ছে আইটেম গান। নির্মাতারা বলছেন, গল্পের প্রয়োজনেই নাটকে আইটেম গান রাখছেন তারা।

সম্প্রতি ফরিদুল হাসান পরিচালিত ‘মহল্লা’ নামের ধারাবাহিক নাটকের আইটেম গানের শুটিংয়ে অংশ নেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। ‘তানপুরা’ শিরোনামের গানটি গেয়েছেন মুহিন। বিদ্যুৎ রায়ের লেখা গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীতায়োজন করেছেন এই গায়ক।

পরিচালক ফরিদুল হাসান বলেন, ‘একটি মহল্লার ভালো-মন্দের দ্বন্দ্বের গল্পে তৈরি হচ্ছে নাটকটি। একটি সাকরাইন উৎসবকে কেন্দ্র করে এই ধারাবাহিকের গল্প শুরু হবে। এ উৎসবে সাধারণত গান-বাজনার আয়োজন হয়। এ কারণেই ধারাবাহিকটিতে আইটেম গান রাখা।’

আইরিন সুলতানা জানান, আইটেম গানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আইরিন বলেন, ‘এই ধারাবাহিকে আমাকে দেখা যাবে মধু চরিত্রে, যে চলচ্চিত্রের নায়িকা। ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে পুরান ঢাকার এক মহল্লায় পারফর্ম করতে নিয়ে যাওয়া হয়। সেই অনুষ্ঠানেই পারফর্ম করতে দেখা যাবে। নাটকের গান হলেও এখানে সিনেমার আমেজ পাওয়া যাবে। সেভাবেই পুরো গানটি তৈরি করা হয়েছে।’

নির্মাতা জানান, আগামী ১লা নভেম্বর থেকে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার শুরু হবে ধারাবাহিকটির। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী, ইফাত আরা তিথি প্রমুখ।

এদিকে গত মাসে দীপ্ত টিভিতে শুরু হওয়া মেগা ধারাবাহিক ‘খুশবু’র প্রথম পর্বে দেখা গেছে আইটেম গান। এতে পারফর্ম করেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। ‘কলিজা কাবাব’ শিরোনামের গানটি গেয়েছেন মাধুরী দে। আহমেদ খান হীরকের লেখা গানটি সুর করেছেন আশু চক্রবর্তী। কোরিওগ্রাফি করেছেন হিরা সিকদার।

নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, ‘খুশবু একটি ভিন্ন ধরনের গল্প। এই গল্পের একটি পটভূমি হচ্ছে গার্মেন্টস। এর পাশাপাশি আছে চলচ্চিত্রের আড়ালে থাকা মানুষদের গল্প। এখানে সিনেমার নায়িকা তিতলি চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। সিনেমার নায়িকা হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আইটেম গানের ব্যবহার করা হয়েছে এ নাটকে।’

সামিরা খান মাহি বলেন, ‘প্রথমবার মেগা ধারাবাহিকে অভিনয় করা। স্বল্প সময় হলেও চরিত্রটির গুরুত্ব অনেক। সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করেছি। সেই চরিত্রের প্রয়োজনেই কলিজা কাবাব গানটিতে পারফর্ম করা। এবারই প্রথম আইটেম ঘরানার গানে পারফর্ম করা হলো।’

এর আগে গত কোরবানির ঈদে প্রচারিত মাহমুদ মাহিনের ‘মন বদল’ নাটকে দেখা গেছে আইটেম গানের ব্যবহার। তিড়িং বিড়িং শিরোনামের ওই গানে নেচেছেন মুমতাহিনা চৌধুরী টয়া। সুদীপ কুমার দীপের লেখা গানটি গেয়েছেন কনা ও সজীব দাস।

এ ছাড়া, গত বছর ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাওয়া ইমরাউল রাফাতের ‘আনারকলি’ নাটকে ‘লোকাল বয়’ শিরোনামের একটি গানে কোমর দোলাতে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। সালাউদ্দিন সাগরের লেখা গানটি গেয়েছেন তোশিবা। সে সময় আইটেম গান প্রসঙ্গে নির্মাতা জানিয়েছিলেন, গল্পের প্রয়োজনেই নাটকে এ ধরনের গান রেখেছেন তারা।

জে.এস/

আইটেম গান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250