শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

তিন শিক্ষা বোর্ডে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ১০ই জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আজ বৃহস্পতিবারের (১০ই জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার পর শিক্ষা বোর্ডগুলো থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী জেলায় অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দুই উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এমন অবস্থায় কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার (১০ই জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো। অন্য আটটি সাধারণ বোর্ডে উক্ত তারিখের এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১০ই জুলাই তারিখের আলিম ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হলো। কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১০ই জুলাই তারিখের সব পরীক্ষা স্থগিত করা হলো।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬শে জুন, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ই আগস্ট পর্যন্ত। ১১ই থেকে ২১শে আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবারের চেয়ে ৮১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী কমেছে।

২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাস করা সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।

এইচএসসি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250