রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ দুপুরের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে কমতে পারে তাপমাত্রাও। গতকাল দেশের বিভিন্ন স্থানে রাতভর বৃষ্টি হয়েছে।

রাজধানী ঢাকার আকাশ আজ রোববার (১৫ই জুন) সকাল থেকেই মেঘলা। কয়েক দিনের ভ্যাপসা গরম সহ্য করছে রাজধানীর বাসিন্দারা। এর মধ্যে ১০ দিনের দীর্ঘ ছুটি শেষ হচ্ছে আজ। সকাল থেকেই কর্মস্থলমুখী মানুষ ও যানবাহনের ভিড় রাজধানীর সড়কে। ঘেমে–নেয়ে মানুষ ছুটছে কাজে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার তা সক্রিয় হচ্ছে। আর এ সক্রিয়তার কারণেই আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, মৌসুমি বায়ু আগের তুলনায় সক্রিয় হয়ে উঠছে। আজ দুপুরের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আজ বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের প্রথম দিন। এ বছর নির্দিষ্ট সময়ের অন্তত সাত দিন আগে বৃষ্টি ঝরানো মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে বাংলাদেশে। এতে সাময়িকভাবে বৃষ্টি বাড়লেও ৮ই জুন শুরু হয় তাপপ্রবাহ। 

এদিকে গতকাল (শনিবার ১৪ই জুন) রংপুর বিভাগের সর্বত্র তাপপ্রবাহ বয়ে যায়। ওই বিভাগের ডিমলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আরএইচ/


তাপপ্রবাহ বৃষ্টির সম্ভাবনা ঢাকার আবহাওয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250