সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদের প্রতি ‘জিরো টলারেন্স’ দেখাতে হবে: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদের সব ধরন ও রূপের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ দেখাতে হবে। মঙ্গলবার (১৮ই নভেম্বর) কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সরকারপ্রধানদের বৈঠকে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

এ বিষয়ে কোনো অজুহাত বা উপেক্ষার সুযোগ নেই এবং সন্ত্রাসবাদকে ‘হালকা করে দেখানোর’ কোনো অবকাশ থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

এসসিওর বৈঠকে জয়শঙ্কর বলেছেন, এসসিওকে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে মানিয়ে নিতে হবে বলে ভারত বিশ্বাস করে। তিনি আরও বলেন, এসসিওকে কর্মসূচি আরও বিস্তৃত করতে হবে এবং কাজের পদ্ধতিতে সংস্কার আনতে হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘আমরা এসব লক্ষ্য অর্জনে ইতিবাচক ও পূর্ণাঙ্গ অবদান রাখব।’ খবর পিটিআইয়ের।

২০০১ সালে রাশিয়া, চীন, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টরা সাংহাইয়ে এক শীর্ষ সম্মেলনে এসসিও প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান সংস্থাটির স্থায়ী সদস্য হয়।

২০২৩ সালের জুলাই মাসে ভারতের আয়োজনে অনুষ্ঠিত একটি ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনে ইরান এসসিওর নতুন স্থায়ী সদস্যের মর্যাদা অর্জন করে।

জয়শঙ্কর বলেন, ‘সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা—এই তিনটি অভিশাপের বিরুদ্ধে লড়াই করতে এসসিও গঠিত হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এসব হুমকি আরও তীব্র আকার ধারণ করেছে।’

জয়শঙ্কর বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে প্রভাবশালী এই ব্লকে সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মূল্যায়ন করে দেখেছি, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত ও অস্থির। চাহিদাসংক্রান্ত জটিলতায় সরবরাহের ঝুঁকি আরও বেড়েছে। তাই এখনই ঝুঁকি কমানো ও বাণিজ্যিক সম্পর্ক বৈচিত্র্যপূর্ণ করা জরুরি।’

এস জয়শঙ্কর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250