বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

ছাত্র–জনতার অভ্যুত্থান নিয়ে প্রতীকী নাটক

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ২০শে জুন ২০২৫

#

দেয়াল জানে সব নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

ছাত্র–জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে গতকাল বৃহস্পতিবার (১৯শে জুন) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলানায়তনে উদ্বোধনী মঞ্চায়ন হলো 'দেয়াল জানে সব' নাটকের। এটি প্রযোজনা করেছে নাট্যদল স্পন্দন থিয়েটার সার্কেল। সংস্কৃতি বিষয়ক মণালয়ের পৃষ্ঠপোষকতায় ও শিল্পকলা একাডেমির আয়োজনে এর মঞ্চায়ন হয়েছে।

এ আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।

নাটকটির কাহিনির কেন্দ্রে রয়েছে এক নীরব চরিত্র- ‘দেয়াল’। সে দেখছে সব, জানে সব। তার চোখের সামনে রিকশাচালক রহিমুদ্দিনের মৃত্যু, বিশ্ববিদ্যালয় ছাত্র রুদ্র প্রাণচাঞ্চল্য ম্লান হয়ে যাওয়া, গার্মেন্টসকর্মী আসমার স্বপ্নভঙ্গ, শিশু রাফির নির্মম বিদায় আর হাসপাতালের করুণ চিত্র- সবই ফুটে উঠেছে প্রতীকী কফিনের মাধ্যমে।

স্পন্দন থিয়েটার সার্কেল-এর নতুন প্রযোজনা ‘দেয়াল জানে সব’ সমকালীন বাস্তবতার গর্ভে জন্ম নেওয়া একটি নাটক। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন শাকিল আহমেদ সনেট।

নাটকটি সম্পর্কে নির্দেশক বলেন ‘এ নাটক আমার কাছে শুধু পাঁচটি মৃত্যু, পাঁচটি কফিনের গল্প নয়; এটি একটি ক্ষয়ে যাওয়া সমাজের, ভাঙা স্বপ্নের, জর্জরিত বিশ্বাসের, তবু না হারা আশার প্রতিচ্ছবি। এ নাটকে আমি চেয়েছি এক অদৃশ্য কালরেখা টেনে দিতে, যেখানে বাস্তবতা ও বিমূর্ততা একাকার হয়ে যায়। যেখানে দর্শক দেখবে মৃত্যুর মুখ, আবার শুনবে জীবনের গান। যেখানে কফিনের নৈঃশব্দ্য ছাপিয়ে উঠবে জন্মের স্পন্দন। এ প্রয়াস উৎসর্গ তাদের জন্য, যারা হারিয়ে গিয়েও ফিরে আসে প্রতিটি বিপ্লবের ভোরে।’

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতাদিত্য বড়ুয়া, জয়ন্ত ত্রিপুরা, আকাশ মিয়া, নুসরাত জাহান, কৃষ্ণ চন্দ্র বর্মণ, নারিন আফরোজ লিনসা প্রমুখ।

আজ শুক্রবার (২০শে জুন) সন্ধ্যা ৭ টায় জাতীয় নাট্যশালার মূল মিলানায়তনে একই নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে। নাট্য প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

মঞ্চ নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250