বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘নির্বাচন হবে। কোথাও কোনো লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই। আমরা কোনো প্রার্থীর সঙ্গে কথা বলছি না, আমরা জনগণের সঙ্গে কথা বলেছি। তারা যেন সমান সুযোগ পায়, এটা প্রমাণ করবেন। প্রশাসন মোটেও কোনো পক্ষপাতিত্ব করবে না।’ 

গতকাল সোমবার (১৯শে জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। ২২শে জানুয়ারি প্রচার শুরু হবে। এর পরও যদি কেউ সভাসমাবেশ করে সেটা নির্বাচন কমিশনের আয়ত্তাধীন।’ 

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আবদুর রহমান খান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক প্রমুখ।

জে.এস/

অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250