শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

লাইভ নিউজে মশা মারতে নিজের মুখে থাপ্পড় দিলেন রিপোর্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

টেলিভিশনে লাইভ করছিলেন অস্ট্রেলিয়ার এক সাংবাদিক। এমন সময় মশা এসে বসে তার নাকে। সহ্য করতে না পেরে মশা মারতে থাপ্পড় বসিয়ে দেন ওই রিপোর্টার। পরে এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

ব্রিসবেনের বন্যা পরিস্থিতি নিয়ে লাইভে যুক্ত হয়েছিলেন রিপোর্টার অ্যান্দ্রেয়া ক্রোথার। লাইভের শুরুতেই ঘটে ‘মশাকাণ্ড’। পরে লজ্জা পেয়ে লাইভ থেকে সরে যান তিনি। এরপর অ্যান্দ্রেয়া নিজেই এ ঘটনার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। যেখানে দেখা যায় ‘মশাকাণ্ড’ নিয়ে রসিকতা করছেন তার সহকর্মীরা।

আরো পড়ুন : বিয়ের পোশাকেই পরীক্ষা দিলেন নতুন বউ !

রিপোর্টার অ্যান্দ্রেয়া জানান, বন্যা পরিস্থিতির লাইভ করতে গিয়ে ভিন্ন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। সেখানে প্রচুর মশা ছিল। মশার যন্ত্রণায় দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ে। পরবর্তীতে অ্যান্দ্রেয়া মশা থেকে বাঁচতে মাথা ও মুখ কিছুটা সুরক্ষিত থাকে, এমন একটি বিশেষ ধরনের পোশাক পরে লাইভে আসেন। 

এদিকে রিপোর্টারের লাইভে মশা মারার ভিডিও রীতিমতো ভাইরাল। এই ভিডিও নিয়ে অনেক নেটিজেন মজার মন্তব্য করেছেন।

সূত্র : এনডিটিভি

এস/ আই. কে. জে/ 


মশা রিপোর্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250