শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

টিকে থাকার প্রশ্নে কটাক্ষ, কড়া জবাব দিলেন সোফি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গুটিকয়েক ছবিতে অভিনয় করেছেন। তবে সেসবের সবই যে হিট, এমনও না। তার পরেও কিভাবে বিলাসবহুল জীবন যাপন করেন গায়িকা, উপস্থাপিকা, অভিনেত্রী সোফি চৌধুরী— এমন প্রশ্নই উঠে বারবার।  সূত্র : হিন্দুস্তান টাইমস। 

তাকে যে খুব বেশি বড়পর্দায় দেখা যায়, তেমনও নয়।কিন্তু তার পরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেত্রী। অনেকেরই প্রশ্ন, তিনি কী করে বিলাসবহুল জীবন যাপন করেন?

কারণ বড়পর্দায় দেখা না গেলেও যেকোনো তারকাখচিত অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে দেখা যায় তাকে। নামি সংস্থার পোশাক, বিলাসবহুল জীবনযাপনের নেপথ্যে রয়েছে কী কারণ?

সম্প্রতি উদয়পুরে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সোফি। যে বিয়েবাড়িতে বিশেষ পারফরম্যান্স করেন গায়িকা জেনিফার লোপেজ। তার পর থেকেই সোফিকে নিয়ে কৌতূহলের শুরু। 

কেউ প্রশ্ন করেন, ‘একটা ছবিতেও তো দেখা যায় না, তাহলে কী করেন আপনি?’ আবার কেউ মন্তব্য করেন, ‘ছবি নেই, এত টাকা আসে কোথা থেকে?’ আরেকজন লেখেন, ‘আমি এখনো বুঝে উঠতে পারি না কোনো কাজ না করেও বলিউডে কিভাবে টিকে আছেন? না কোনো ছবি, না কোনো ওয়েব। এমনকি কোনো গানও নয়। তাহলে আপনি কিভাবে টিকে আছেন?’

এসব মন্তব্য দেখে চুপ থাকতে পারলেন না অভিনেত্রী।স্পষ্ট জবাব দিলেন সোফি।

সেই মন্তব্যের উত্তরে অভিনেত্রী বলেন, ‘লাইভ শো মার্কেটের মধ্য দিয়ে। ১৭ বছর ধরে করপোরেট এবং বিবাহের অনুষ্ঠানের ব্যস্ততম লাইভ গায়িকাদের একজন, লাইভ ইভেন্টের এক নম্বর নারী উপস্থাপক। তুমি আমাকে পর্দায় দেখতে পাও না তার মানে এই নয় যে আমি অন্য কোথাও আমার জায়গা তৈরি করতে পারিনি। ভারতে যদি তুমি শীর্ষ ১০ অভিনেত্রীর মধ্যে না থাকো, তাহলে তুমি অর্থ উপার্জন করতে পারবে না।আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম এবং এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’ 

জে.এস/

অভিনেত্রী সোফি চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250