রবিবার, ৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানিয়ে কাঁদলেন শাবান মাহমুদ *** তেলের টানাপোড়েনের মাঝে সুখবর দিলেন জ্বালানিমন্ত্রী *** যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’ *** ৭ই মার্চের ভাষণ বাজানো নিয়ে রাতে শাহবাগ থানায় উত্তেজনা *** গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা *** ‘মুক্তিযুদ্ধ যেন আমাদের সবকিছুর উর্ধ্বে থাকে’ *** ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত *** চাঁপাইনবাবগঞ্জে গান-বাজনা নিষিদ্ধের নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপ *** সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানালেন মামুনুল হক *** ঐতিহাসিক ৭ই মার্চের ইতিহাস কেউ মুছতে পারবে না: সোহেল তাজ

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎ–মুখী ও পরস্পরের জন্য সহায়ক সম্পর্ক চায় ভারত। যে সম্পর্কের ক্ষেত্রে প্রধান অংশীদার থাকবে দুই দেশের জনগণ।

আজ শনিবার (৬ই ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মৈত্রী দিবসের অনুষ্ঠানে প্রণয় ভার্মা এ আশাবাদ ব্যক্ত করেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন মৈত্রী দিবস-২০২৫-এর ৫৪তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মৈত্রী দিবস সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে, যখন ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল—বাংলাদেশের প্রকৃত মুক্তির ১০ দিন আগে। এই ঐতিহাসিক সহায়তা বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামকে আরও গতি দিয়েছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে তার স্বীকৃতি পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, এই দিনটি ভারত ও বাংলাদেশের ইতিহাসে এমন একটি মাইলফলক, যা কখনো মুছে যাবে না।

প্রণয় ভার্মা আশা প্রকাশ করেন, উভয় দেশ জনগণের আকাঙ্ক্ষা পূরণে একসঙ্গে কাজ করবে এবং অতীতের যৌথ ত্যাগের প্রেরণায় ও ভবিষ্যতের নতুন আকাঙ্ক্ষার পথনির্দেশে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীরা অংশগ্রহণ করেন, যেখানে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন ও শিল্পকলার সমৃদ্ধি ফুটে ওঠে। আরও ছিল নাটক, নৃত্যকলা ও শিরোনামহীন ব্যান্ডের সংগীত পরিবেশনা।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, তরুণ প্রজন্ম ও বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রণয় ভার্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250